শরিক হয়ে আকিকা করলে আমি কতজনের নাম দিতে পারব?

আমি আমার সন্তানের জন্য গরু দিয়ে আকিকা করতে চাই।কিন্তু আমার আর্থিক সমস্যার কারনে অন্য একজনের সাথে শরিক হয়ে করতে চাই।এখন আমি কতটা নাম দিতে পারব।। বিঃদ্রঃ কোরবানির টাকার অর্ধেক আমি দিব এবং বাকি অর্ধেক দিবে আমার শরিক।।
2530 views

1 Answers

আপনি আপনার সন্তানের জন্য গরু দিয়ে আকিকা করতে চাইছেন কিন্তু আর্থিক সমস্যার কারনে অন্য এক জনের সাথে শরিক হয়ে করতে চাইছেন এমনটা করা যাবেনা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের আকিকার জন্য সমান- সমান দুটি বকরী এবং মেয়ের আকিকার জন্য একটা বকরী কুরবানি করাই যথেষ্ট। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ২৮২৭) এজন্য জানতে হবে আপনার সন্তান ছেলে নাকি মেয়ে? যদি ছেলে হয়ঃ ছেলের আকিকার জন্য সমান সমান দুটি বকরী এবং মেয়ের আকিকার জন্য একটা বকরী কুরবানি করতে হবে। আর যেহেতু বলেছেন আপনার আর্থিক সমস্যা। এজন্য ছেলে হলেও একটা বকরী কুরবানি করাই যথেষ্ট। আর যে টাকা দিয়ে ভাগে কুরবানি করবেন তা দিয়ে একটা ছোট ছাগল কিনবেন তবুও গরুর মধ্যে ভাগে যাওয়া যাবেনা। আবূ মা‘মার আবদুল্লাহ্ ইবনে আমর (রহঃ) ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান (রাঃ) ও হুসায়ন (রাঃ) এর পক্ষ হতে একটি করে দুম্বা তাদের আকীকায় কুরবানি করেন। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৮৩২ হাদিসের মানঃ সহিহ)। বিঃদ্রঃ কোরবানির টাকার অর্ধেক আপনি দিবেন এবং বাকি অর্ধেক দিবে শরিক। এতে কুরবানি গ্রহণযোগ্য হবেনা। কেননা, সাত ভাগের অতিরিক্ত হওয়া যাবেনা। তবে যদি এমন হয় যে আপনার এক ভাগ শরীকের ছয় ভাগ এমন হলে কোন সমস্যা নেই। [উত্তরটি অন্যভাবে দেওয়া হয়েছে এজন্য সঠিকভাবে বোঝার জন্য মন্তব্য করুন]

2530 views Answered

Related Questions

Next steps