ব্রন এর সমস্যা...?

imageআমার মুুুখে আগে কোন ব্রন ছিল না। কিন্তুু এখন ব্রন হচ্ছে এই অবস্থায় আমি কী করব ? আর অনেক ব্যাথা করে।আমি কোন ফেসওয়াস ব্যবহার করি না।

2784 views

3 Answers

ব্রণ দূর করার জন্য কিংবা ব্রণ কমানোর জন্য আপনাকে ফেইস ক্লিন রাখতে হবে,সেজন্য আপনি ভাল মানের ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশ দিয়ে প্রতিদিন ২/৩ বার করে মুখ পরিষ্কার করবেন,বাইরে থেকে এসে মুখ ক্লিন করবেন।যদি তারপরেও ব্রণ হতে থাকে তাহলে এলোভেরা এবং মধু একত্রে মিশিয়ে দিনে ২বার ব্যবহার করুন। খুব ভাল ফল পাবেন। মুখে বরফ থেরাপি করুন। এছাড়া নিম পাতা, পানি,টক দই একত্রে পেস্ট করে মুখে লাগাবেন। নখ লাগাবেন না এবং কারোর পরামর্শে কোনোপ্রকার ক্রিম ব্যবহার করবেন।,আপনি oxy এর ফেইসওয়াশ ব্যবহার করতে পারেন। যদি একান্তই ক্রিম ব্যবহার করতে চান তাহলে skin clinic ক্রিমটি প্রতিরাতে লাগিয়ে ঘুমাবেন এবং সকালে ধুয়ে ফেলবেন।এটা বেস্ট কাজ করে ব্রণ ও দাগ দূর করতে। আপনি নরমাল ফেস প্যাক ইউজ করতে পারেন।

2784 views Answered

বিভিন্ন কারণে ব্রণ হতে পারে।যেমন:  হরমনের পরিবর্তন,ত্বকে ধুলোময়লা জমে থাকা, বংশগত কারণ ,ত্বকে ভিটামিনের অভাব,কোষ্ঠকাঠিন্য। আপনি ব্রণ দূর করতে নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলুন: ♤সবসময় মুখ পরিষ্কার রাখুন ♤ প্রতিদিন অন্তত তিন-চার বার মুখ ধোয়ার অভ্যাস করুন। ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে।  ♤মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন;দিনে তিনবার। ♤বেশি বেশি পানি খান। নিচের প্যাকগুলো ব্যবহার করুতে পারেন: ♤ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে।  ♤চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ♤শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করুন ও সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন ♤ব্রণের কালো তুলসীপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। ♤চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ♤তাছাড়া আপনি কাঁচা হলুদ পেস্ট কিংবা হলুদ গুঁড়া পানির সাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।

2784 views Answered

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। এছাড়া ভাল মানের ফেসওয়াস বা ক্রিম ব্যবহার করতে পারেন। 

2784 views Answered

Related Questions

Next steps