আমার ব্রন গুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু হাত দিলে বুঝা যায় এখন কি করবো?
ব্রন গুলো বাইরে থেকে দেখা যায় না হাত দিলে বুঝা যায়। একটু চাপ দিলে সাদা সাদা ব্রন থেকে এসব বের হয়। এখন কি করবো ?
2777 views
3 Answers
হামদর্দ এর সাফি ব্রণের চিকিৎসায় বেশ ভাল কাজ দেয়। আপনি প্রতিদিন দুইবার অ্যালোভেরার জেল মুখে ব্যবহার করুন,২০মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলবেন। ভাল ফল পাবেন। এছাড়া প্রতিদিন দুইবার করে গোলাপজল দিয়ে মুখ ধুবেন। ভাল মানের ফেসওয়াশ ব্যবহার করুন। সপ্তাহে দুইদিন সামান্য হলুদ গুড়া,ভাতের মাড় এবং মধু একত্রে করে মুখে লাগান। ভাল ফল পাবেন।
2777 views
Answered
কাঁচা হলুদ বাটা এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর ভাল মানের ফেসওয়াস ব্যবহার করুন।
2777 views
Answered
আপনি নিম্নোক্ত প্যাকগুলো ব্যবহার করতে পারেন:
- টমেটো পেস্ট,মধু একসাথে মিশিয়ে মুখে লাগান।
- টুটপেস্ট ও লেবু একসাথে মিশিয়ে ব্রণের উপর লাগান।(কার্যকর বেশি,,,,তবে এলার্জি থাকলে এটি ব্যবহার করবেন না)
- অ্যালোভেরা জেল,মধু একসাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।
- শশা পেস্ট করে মুখে ব্যবহার করুন।
- মুখে দই ম্যাসাজ করুন।
- পেঁপে পেস্টও মুখে লাগাতে পারেন।
- কলা পেস্ট করে মধু মিশিয়ে মুখে লাগান।
- দিনে দুইবার কিংবা তিনবার ফেসওয়াস ব্যবহার করুন।হিমালয়া নিম ফেসওয়াসটি ব্যবহার করতে পারেন।
- কমলার রস মুখে ম্যাসাজ করুন।
2777 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy