3 Answers
কালিজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। সেইসাথে শ্বাসকষ্ট,সর্দি,কাশি,মাথাব্যথা দূর করে দেয়। এটি চুলকানিতে কিংবা চর্মরোগে খুব ভাল করে। এছাড়া এটি হজমক্ষমতা বাড়ায়।স্মৃতিভ্রংশ ও স্মরণশক্তির দুর্বলতায় কালোজিরা খুব কার্যকর।এছাড়া ডায়াবেটিস, উচ্চরক্তচাপ। নিয়ন্ত্রণ করে। এটি কিডনি ভাল রাখে এবং প্রস্রাবে প্রদাহ কমায়।এটি যৌন ক্ষমতা বাড়াতেও কাজ করে। চুল পড়া রোধ করে, ওজন নিয়ন্ত্রণে রাখে।এতে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন থাকায় এটি ক্যান্সার প্রতিরোধ করে।
যৌন শক্তি বৃদ্ধি।
চোখের জ্যোতি বৃদ্ধি।
কানের শ্রবণশক্তি বৃদ্ধি।
স্মরণশক্তি বৃদ্ধি।
লিভার পরিষ্কার হয়।
ব্রেণ ভালো হয়।
উক্ত কাজ ছাড়াও আরো জটিল রোগ সারবে।
হযৱত মুহাম্মাদ(সঃ)
বলেছেন কালিজিৱা ও মধু মৃত্যু ছাড়া সকল
ৱোগেৱ ঔষধ -আল হাদীস।
বিশেষভাবে কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে ৷ নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা অনেক৷ ১. নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। ২. রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। ৩. যারা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা দূর করে। ৪. প্রচণ্ড সর্দি হয়ে মাথা যন্ত্রণা হচ্ছে ? এ ক্ষেত্রে কালোজিরা পুঁটলিতে বেঁধে শুঁকতে হবে। তবে পুঁটলিতে নেওয়ার আগে তা রগড়ে নিতে হবে। তাতে গন্ধ বের হয় এবং উপকার হয়। ৫. প্রচন্ড মাথা ব্যথা ? কালোজিরে বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুঁড়োর নস্যি নিলে উপকার হয়। ৬. কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়। ৭. কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে। ৮. স্মৃতিভ্রংশ ও স্মরণশক্তির দুর্বলতায় কালোজিরে খুব কার্যকর। ৯. পরিমাণমতো কালোজিরা খেলে প্রস্রাব পরিষ্কার হয়। ১০. শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy