3 Answers

গণিত হচ্ছে বোঝার বিষয় যে যত বেশি কৌশল অবলম্বন করতে পারে সে গণিতে তত বেশি ভালো করতে পারে। স্কুল জীবনে অনেকেই আপনার মত গণিত বিষয়টি বাদে অন্যান্য বিষয় অনেক ভালো হলেও গণিতে ভালো না হওয়ার কারণে ফলাফলে অনেক পিছিয়ে যায়। আপনার জন্য আপাতত উপদেশ হল আপনি সেরা এবং খুবই পারদর্শী দক্ষ একজন গণিতের শিক্ষকের পরামর্শ নিন। আপাতত অন্যান্য বিষয় থেকে গণিত বিষয়ে একটু বেশি জোর দিন। টিউশানি থেকে বোঝার চেষ্টা করুন। টিউশনি করলেন বেতন দিলেন এটা নয়, বরং শিক্ষকের থেকে বোঝার চেষ্টা করুন,  কিছু না বুঝলে একদম প্রথম থেকে শুরু করুন। গণিতের যে বিষয়গুলো আপনি সবথেকে ভালো বোঝেন সেগুলোতে আগে শুরু করুন। সর্বোপরি আমি বলতে পারি আপনি ভালো একজন শিক্ষক  নির্বাচিত করতে পারলে এবং ভালো গাইডলাইন পেলে আপনাকে গণিতের সবল করা সম্ভব হবে। আপনি যে শিক্ষকের কাছে টিউশনি করবেন আপনি তার কাছে একাই টিউশন করবেন যখন আপনি পড়বেন এতে তিনি সম্পূর্ণ মনোযোগ আপনার প্রতি দিতে পারবেন। আপনিও তার থেকে সেরা টা নেয়ার চেষ্টা করবেন এবং কখনোই কোন বিষয় না বুঝে বলবেন না যে বুঝতে পেরেছেন। আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন এবং চেষ্টা করুন পারবেন, ইনশাআল্লাহ।

2953 views Answered

এক সময় আমি গণিতে খুবই দুর্বল ছিলাম। পরীক্ষার খাতা দেখে অবাক হয়ে যেতাম কত গণিত ভুল হয়েছে। কিন্তু বর্তমানে আর এরকম অবস্থা নেই৷ এ অবস্থা থেকে পরিত্রানের কিছু উপায় আছে।  প্রথমত আমার গণিতে বারবার খারাপ করায় একটা ভীতি তৈরি হয়েছিল। কিন্তু একবার আমি চিন্তা করলাম যে কী আছে এ বিষয়টাতে যা আমাকে আটকে দেয়। চিন্তা করে দেখলাম যে অমনোযোগীতা, প্রাকটিসের অভাব, টেকনিকের অভাব, স্বল্প সময় ব্যয় ইত্যাদি কারণে আমার এ অবস্থা ছিল।  আমার যে শিক্ষক ছিলেন তিনিও সম্ভবত খানিকটা ফাঁকিবাজ ছিলেন। আমাকে নিজে থেকে অংক করতে দিয়ে শুধু ভুল ধরতেন, কখনো নিজে অংক শেখাতেন না। সব মিলিয়ে ভুলের জায়গাগুলো বুঝে শিক্ষক বদলালাম, গণিতের জন্য দিনের ২ ঘণ্টা সময় বরাদ্দ করলাম, গুরুত্ব অনুসারে গণিতের অধ্যায় সাজিয়ে প্রাকটিস করলাম এবং নতুন শিক্ষকের সহায়তায় দারুন কিছু টেকনিক শিখলাম।  এভাবে পরিকল্পিতভাবে এগোনোর কারণে গণিত বর্তমানে অনেকটাই আয়ত্ত্বে। আমার মতে আপনারো আমার ন্যায় কিছু সমস্যাজনক জায়গা রয়েছে যেগুলো সংশোধনের প্রয়োজন। আশা করি গণিতের দুর্বলতা কাটাতে পারবেন।  

2953 views Answered

শুধু অনুশীলনি না করে অধ্যায়ের প্রথম থেকে উদাহরন সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন।এবং গনিতে অধিক সময় ব্যায় করুন।

2953 views Answered

Related Questions

Next steps