কোরবানির পশু কেমন হওয়া উচিত?

কোরবানির পশু কেমন হওয়া উচিত কোরআন সুন্নাহর আলোকে রেফারেন্স সহকারে সঠিক উত্তর আশা করছি?
2971 views

2 Answers

মুসলমানদের বৃহৎ দুটি ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল আযহা বা কুরবানি ঈদ। হাদিসে বর্ণিত আছে, ‘মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে (শামি ৫ম খণ্ড) আর শুধু কুরবানি দিলেই চলবে না, কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য কুরবানির পশুটিকে হতে হবে প্রিয় ও পছন্দনীয়। (হেদায়া ৪র্থ খণ্ডে আছে)যে ছয়টি বিশেষ পশু দ্বারা কুরবানি আদায় করতে হবে এবং এগুলোর মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা এক বছর, গরু, মহিষ দু’বছর এবং উট পাঁচ বছরের কম হলে কোরবানি শুদ্ধ হবে না। পশুগুলোও হতে হবে যথাসম্ভব ত্রুটিমুক্ত। কুরবানির পশু নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নির্দেশনা হলো- কুরবানির পশু হতে হবে দোষমুক্ত। কুরবানির পশুতে চারটি দোষ সহনীয় নয় (১) স্পষ্টত অন্ধ (২) মারাত্মক অসুস্থ (৩) দুর্বল-হাড্ডিসার (৪) চার পায়ে চলতে পারে না এমন অক্ষম বা খোঁড়া’(তিরমিযি)। 

2971 views Answered

শুধু কুরবানি দিলেই চলবে না, কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য কুরবানির পশুটিকে হতে হবে প্রিয় ও পছন্দনীয়। হেদায়া ৪র্থ খণ্ডে আছে ছয়টি বিশেষ পশু দ্বারা কুরবানি আদায় করতে হবে এবং এগুলোর মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা এক বছর, গরু, মহিষ দু’বছর এবং উট পাঁচ বছরের কম হলে কোরবানি শুদ্ধ হবে না। পশুগুলোও হতে হবে যথাসম্ভব ত্রুটিমুক্ত। কুরবানির পশু নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নির্দেশনা হলো- কুরবানির পশু হতে হবে দোষমুক্ত। কুরবানির পশুতে চারটি দোষ সহনীয় নয়— (ক) স্পষ্টত অন্ধ (খ) মারাত্মক অসুস্থ (গ) দুর্বল-হাড্ডিসার (ঘ) চার পায়ে চলতে পারে না এমন অক্ষম বা খোঁড়া’(তিরমিযি)।

2971 views Answered

Next steps