পনসকে মস্তিষ্কের যোজক বলা হয় কেন?
2 Answers
সেরিবেলাম ও মেডুলা অবলংগাটাকে পনস যুক্ত করে তাই একে যোজক বলা হয়।যোজক মানে হলো যা যুক্ত করে।দুইটি জিনিস যুক্ত করতে পারে।আবার তিনটি জিনিসও যুক্ত করতে পারে।যেহেতু সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার মাঝে পনস থাকে তাই এটি দুটো জিনিসকে যুক্ত করে।তাই একে যোজক বলে। পনস একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে গঠিত।মধ্যমস্তিষ্কের পিছনে অবস্হিত নলাকৃতি বৃহৎ অংশের নাম পনস।প্রথমে সেরিবেলাম থাকে।মাঝে থাকে পনস।পনসের পর থাকে মেডুলা অবলংগাটা।
সাধারণত মধ্য মস্তিষ্ক এবং সুষুম্নাশীর্ষকের মাঝখানে অবস্থিত অংশকে পনস বলে, এটা আমরা জানি। আর এটাও জানি যে মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।এই পনস মূলত সুষুমাশীর্ষের মাধ্যমে গুরুমস্তিষ্ক(মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ), লঘুমস্তিষ্ক(এটি সুষুম্নাশীর্ষক ও পনসের পিছনে এবং পশ্চাদ করোটির খাঁজে অবস্থিত) ও মধ্যমস্তিষ্ক(অগ্র ও পশ্চাদ মস্তিষ্কের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত)কে সংযোজিত করে। মূলত মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়সাধন করা হল পনস এর প্রধান কাজ। একারণে পনসকে মস্তিষ্কের যোজক বলা হয়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy