পজিটিভ চিন্তা নিয়ে এগোও তাহলে ফলাফলও পজিটিভ আসবে?

"পজিটিভ চিন্তা নিয়ে এগোও তাহলে ফলাফলও পজিটিভ আসবে।" পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার পরও যদি ফলাফল নেগেটিভ আসে? তাহলে?
2568 views

3 Answers

তাহলে এটা ভাগ্য।তবে এখানেই শেষ না।হার মানবেন না।দেখবেন সফলতা ঠিকই আসবে।গ্যারান্টি থাকুন।

2568 views Answered

আপনি যখন পজেটিভ থিংকিং নিয়ে এগোবেন তখন আপনার সাথে যতই নেগেটিভ কিছু হোক না কেন,আপনি সেগুলি পজেটিভ ভাবেই নিবেন,এটা অভ্যাসগত কারণেই হবে। পজেটিভ থিংকিং নিয়ে এগোতে গেলে আপনার যেকোনো কাজের ফলাফল সব সময় যে ভাল হবে তা কিন্তু নয়। মনে রাখবেন,বিপদে ধৈর্য ধরাই উত্তম পন্থা। কাজেই চেষ্টা,সততা,এবং ইতিবাচকতা নিয়ে এগিয়ে চলুন। এতে হয়তো আপনার কিছু কাজের ফলাফল নেতিবাচক আসতেই পারে,কিন্তু তাই বলে হাল ছাড়বেন না। জীবনে চলার পথে উত্থান -পতন তো থাকবেই। আল্লাহতালারর উপর ভরসা রাখাই সেসময় উত্তম।

2568 views Answered

 কোন কাজ সফল করতে হলে আপনার মধ্যে সকল ব্যর্থতা এবং বাধা জয় করে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস থাকতে হবে।  ইতিবাচক থেকে নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আপনাদের মধ্যে যারা ভালো কিছু করার ইচ্ছা ও ইতিবাচক চিন্তা নিয়ে কিছু শুরু করেছেন এবং কিছু দিন চেষ্টা করার পর হতাশ হয়ে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করছেন, আপনার প্রথম ভুলটাই এখানে। নতুন উদ্যমে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে গেছে আপন গতিতে। সফলদের কাছে ব্যর্থতা কখনোই ব্যর্থতা নয় বরং ব্যর্থতাই হচ্ছে সফল হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।      "একবার না পারলে দেখ শতবার" মনে রাখবেন, সফল ব্যক্তিরা একদিনে বা হঠাৎ সফল হয়ে যায়নি, তাদের মুখোমুখি হতে হয়েছে ব্যর্থতার, মুখোমুখি হতে হয়েছে হতাশার কিন্তু তাদের কেউই থেমে থাকে নি। কারন তাদের জানা আছে সফলতার মন্ত্র, ব্যর্থতা এবং হতাশা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া।

2568 views Answered

Related Questions

Next steps