আমার জিএফ বলে আমাদের সম্পর্কটা আর রাখবে না৷ প্লিজ এখন আমি কি করব প্লিজ হেল্প মি?

অামাদের রিলেশন ৩মাস হয়ে গেলো।  ও অামায় অাগে সত্যি অনেক ভালোবাসতো অনেক।  এখন ওর বাবা মা সবাই জেনে গেছে। ওর বাবা মা অনেক সচেতন ওকে নিয়ে, অনেক শাসনে রাখে। অামি ওর প্রথম প্রেম, ও বাবা মায়ের প্রথম মেয়ে। ওর বাবা মার অনেক ইচ্ছে ওকে মার্স্টার্স পর্যন্ত পরাবে তারপর নাকি বিয়ে দেবে অথবা ভার্সিটিতে উঠে দিতে পারে। ও অামায় অাগে অল টাইম কেয়ার করতো, অামাকে খুব লাভ করতে। অামাকে অাদরো দিতো অাগে। কিন্তু এখন ওর অাম্মুর কথা শুনে অামাকে ভুলে যাচ্ছে,  অামাকে বার বার বলে এই সম্পর্ক অার রাখবে না৷  ও বলে অামার বন্ধু হয়ে থাকবে শুধু।  এখন অামি কিভাবে থাকব ওকে ছারা। অামি কিছুতেই থাকতে পারছি না৷ ওকে ভুলতেও পারবো না অামি জীবনে।  কদিন পরেই নাকি ওর মা ফোন নিয়ে নেবে অার দেবে না৷  ও সামনে বার এসএসসি দেবে, মনে হয় এসএসসি পরীক্ষা পর্যন্ত অার কথা হবে না। অামার এখনি খুুুব কষ্ট হচ্ছে।  অামি কিভাবে এতদিন থাকব কথা না বলে৷ এতদিন কথা না বললে অামার প্রতি পর কোন মায়া থাকবে না। ওকে অামি খুব ভালোবাসি খুব, ওকে ছারা অার কাউকে ভাবতে পারি না৷ ওকে হারাতে চাই না অামি জিবনের চেয়ে খুব লাভ করি ওকে। কোন কাজেই অামার মন বসে না ওর চিন্তায় শুকিয়ে যাচ্ছি।   এমন অবস্থায় অামার কি করা উচিত৷ ওর বাবা মা বলে অামার সরকারি চাকরি হলে বিয়ে দেবে নাহলে দেবে না৷  প্লিজ সাজেস্ট মি। অামি কিভাবে ভালো থাকবে ওকে ছারা বলে দিন অার যাতে সরকারি পেতে পারি তারজন্য কিভাবে পড়াশুনা করতে হবে? অামি এখন অনার্স ৩য় বর্ষে।
2702 views

4 Answers

প্রত্যেক প্রেমিক ই বোঝে হারানোর কষ্ট কি।আপনার বক্তব্য অনুসারে বোঝা যাচ্ছে আপনি মেয়েটকে কতটুকু ভালোবাসেন।দেখুন মেয়েটি যদি তার ভালোবাসা ভুলে গিয়ে থাকতে পারে আপনি কেন পারবেন না?আমরা ছেলেরা একটু বেশি আবেগি।যার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের চরম মূল্য দিতে হয়।খুব কষ্ট হলে নিরবে কাদবেন।কিন্তু মেয়েটি যেন বুঝতে না পারে।মেয়েটির সামনে এমন ভাবে চলবেন যেন মেয়েটি মনে করে আপনিও তাকে ভুলে গেছেন বা ভুলে থাকার চেষ্টা করছেন।মনে রাখবেন মাইনাসে মাইনাসে প্লাস হয়। ফিরে আসলে তো ভালো কথা না আগবাড়িয়ে ভালো বাসা দিতে যাবেন না।মনে রাখবেন একতরফা ভালোবাসা শুধুমাত্র কষ্টই দেয়।যদি সে ফিরে না আসে তার স্মৃতি মুছে ফেলুন।বন্ধুদের সাথে সময় দেন।খুববেশি মনে পড়লে একটু পরিশ্রম করুন তাতক্ষণিক ফল পাবেন।

2702 views Answered

আপনার জন্য আমার খুব দুঃখ হচ্ছে।সত্যি এই পৃথিবীতে কত সহজ একজন আরেকজনকে ভুলে যাওয়া।কিন্তু আপনি যেহেতু আপনার মনপ্রাণ দিয়ে তাকে ভালোবেসেছেন সেহেতু কষ্ট পাওয়াটাই স্বাভাবিক।আর এজন্য আপনাকে শুধু এই কাজটাই করতে হবে।আপনি বর্তমান কিছু সময়ের জন্যে তাকে ভুলে যান।ভালো করে পড়ালেখা করুন।ব্যাস্ত থাকার চেষ্টা করুন।একা যখন থাকবেন তখন ফেসবুক , চ্যাটিং করুন।নাহলে টিভি দেখুন।আর তার নাম্বার ব্লাকলিষ্টে রেখে দিন।এভাবে কিছু সময় গেলে দেখবেন যে আপনি তাকে ভুলে যেতে সক্ষম হয়েছেন।আর যদি আপনি ব্যার্থ হন তাহলে আপনি নিজের পায়ে দাড়ানোর জন্য পরিশ্রম করুন।শুধু মনে রাখবেন পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।আশা করি আপনি সফল হবেন।ধন্যবাদ। *******Good Luck********

2702 views Answered

প্রথম কথা হলো পারলে ভুলে যান।কারো জন্য আপনার জীবন থেমে থাকবে না। কথায় আছে-  একটি পবিত্র হৃদয়ের ধুকধুকানি শুনতে,আরেকটি পবিত্র হৃদয়ের দরকার হয়। যদি সেটি সম্ভব না হয়, তবে আপনি তার পাশে বন্ধু হয়ে ছায়ার মতো থাকুন।সারাজীবন পাশে থাকার জন্য বন্ধুত্বের ছেয়ে উত্তম কোন পন্থা নেয়। আপনার প্রতি যেহেতু তার মায়া ছিলো,যদিও সাময়িক তার দায়িত্ববোধ এর কারণে সে আপনার পাশে নেই, কিন্তু আপনার ক্যায়ারিন আচরণ তার মন পাল্টাতে পারে।সে আপনার কাছে পবিত্র ভালোবাসা ভিক্ষা চাইতে পারে। সেটা নির্ভর করে আপনার আচরণ এর উপর। এর জন্য আপনাকে হতে হবে ধৈর্য্যশীল।  আর আরো গুরুত্বপূর্ণ কথা হলো। শর্ত দিয়ে ভালোবাসা যায় না। আপনি একবার বলছেন সে আপনাকে ভুলে যেতে চাই,বন্ধু হয়ে থাকতে চাই। আবার আপনি সরকারি চাকরি পেলে বিয়ে দিবে। এসব শর্ত দিয়ে কি ভালোবাসা যায়।দেখা যাবে আপনার অকালে তাদের বা তাকে আপনি পাশে পাবেন না। সুতরাং ভুলতে পারলে আপনার মঙ্গল। নিজ জীবন নিয়ে চিন্তা করুন।নিজেকে গড়ে তুলুন,একজন আদর্শ মানুষ হিসেবে।কপালে থাকলে চলে আসবে। ধন্যবাদ।                                      

2702 views Answered

মেয়েটা উনার বাবা মায়ের সচেতনতার জন্য সম্পর্কটা ভেঙ্গে দিতে চাই|সে তাদের ইচ্ছামত ভালোভাবে পড়ালেখা চালিয়ে যেতে চাই|প্রেমের সম্পর্ক হয়তো তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে|তাই সে সম্পর্ক ভেঙ্গে দিয়ে ফ্রি মাইন্ডে পড়ালেখা চালিয়ে যেতে চাই| মেয়ের বাবা মায়ের ইচ্ছা একজন প্রতিষ্ঠিত ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে|আপনি নিজেকে নিজের মত প্রতিষ্ঠিত করুন|সরকারি কিংবা বেসরকারি যেকোন একটা জবের বন্দোবস্ত করুন|তাহলেই আশা করি উনারা আপনাকে কেয়ার করবে| আর এখন শত কষ্ট হলেও তার থেকে দুরে থাকার চেষ্টা করুন|এক্ষেত্রে আপনার ক্যারিয়ার গঠন করতে সহজ হবে|নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন|কিন্তু প্রেমের সম্পর্ক এগুলোর জন্য বাধা হয়ে যেতে পারে|তাই কষ্ট হলেও এখন তার থেকে দুরে থাকতে হবে|

2702 views Answered

Related Questions

Next steps