দিন দিন আমার স্রিতিশক্তী কমে যাচ্ছে কেন?
2 Answers
এটি মানসিক রোগ হতে পারে সাধারণত আলঝেইমারস ব্রেনের ক্ষয়জনিত কারনে এটি হতে পারে।এছাড়া অতিরিক্ত নেশাদ্রব্য সেবন,মানসিক চাপের কারণেও এটি হতে পারে।যদি পড়ার ক্ষেত্রে মনে না থাকার সমস্যা হয় তাহলে এই দোয়াটি পড়তে পারেন: বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যেদিনা মুহাম্মদ, ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। রাব্বি জিদনি ইলমা- রাব্বি ইয়াসসির, ওয়ালাতুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। (ভুল হলে মাফ করবেন)। আর যদি অন্যান্য বিষয়ে এমন হয়ে থাকে তাহলে নিজের অস্থিরতা দূর করে আগে সেই কাজের জন্য মনকে স্থির করুন,তারপর মনোযোগ দিয়ে কাজটি করুন। আপনি নিয়মিত ব্যায়াম করুন।শরীরচর্চা করলে দেহের পেশির সাথে সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়।বাদাম, তেলের বীজ, মাছ ইত্যাদি মানসিক শক্তি বৃদ্ধির জন্য ভাল।রিল্যাক্স থাকার চেষ্টা করুন।মাঝেমাঝে কোথাও থেকে ঘুরে আসুন।প্রতিদিন রসুন খাবেন কয়েক কোয়া করে।প্রতিদিন সকালে, না পারেন সপ্তাহে অন্তত ৫ দিন ১টি করে ডিম সিদ্ধ করে খান। ডার্ক চকলেট খেতে পারেন। চিন্তামুক্ত থাকুন সব সময়।আপনি সর্পগন্ধার রস মধু দিয়ে মিশিয়ে খান। এটি আমি নিজেও ট্রাই করেছি। খুব ভাল ফল দেয়।এছাড়া মাছের চর্বিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্ক গঠন ও কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই সহায়ক।ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাবেন। আপনি কাঠবাদাম খেতে পারেন। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে।বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিন।
প্রথমতো আপনাকে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে হবে।সব সময় বাড়িতে না থেকে কোথাও বেড়ানো অথবা বন্ধুদের সাথে আড্ডা দেবেন।এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে।আর আপনি যদি ছাত্র থাকেন তাহলে অবশ্যই পড়ালেখায় মন দেবেন।এতে আপনার সৃতিশক্তি বৃদ্ধি পাবে।অবসর সময়ে ঘরের মধ্য একাকি না থেকে কোন কিছু করার চেষ্টা। ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণে, রাত জাগবেন না। কোনো ধরনের মানসিক চাপ নিবেন না। বেশি সমস্যা ফিল করলে ডাক্তারের পরামর্শ নিবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy