বিস্ময়ের সকলের কাছে অনুরোধ?
বিস্ময় হলো বাংলা প্রশ্ন উত্তরের সাইট।এখানে যেমন প্রশ্ন করা হয় প্রশ্নগুলোর উত্তরও দেওয়া হয়।কিন্তু বিস্ময়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় না।আমরা অনেক প্রশ্ন জরুরি ভিত্তিতে করি তখন অনেকসময় ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না।যার ফলে আমাদের প্রশ্ন করার আর আকাঙ্কা থাকে না।
তাই বিস্ময়ের সকলের কাছে অনুরোধ যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর যেন যথাযথ উত্তর দেওয়া হয়।আমি জানি আমরা তখনই প্রশ্নের উত্তর দিতে পারব যখন আমরা প্রশ্নের উত্তর জানব।তাও আমার অনুরোধ যথাযথ সময়ের মধ্যে যেন প্রশ্নের উত্তর দেওয়া হয়।।
প্লিজ কেউ কিছু মনে করবেন না।
1 Answers
কারও প্রশ্ন করা আকাঙখা চলে যাক তা আমরা চাইনা। বরং আমরা সবাইকে প্রশ্ন করতেই অনুপ্রেরণা দেই। কিন্তু আপনি যা বলতে চেয়েছেন তা সম্ভব কিনা আপনি কি ভেবে দেখেছেন? বিস্ময়ের সবাই যথাযথ উত্তর দিতে চেষ্টা করেন। এমনকি সামান্য ভূল বা উত্তরের মান সামান্য কম হলেও আমরা বাধা দেইনা। কিন্তু তবুও কিছু প্রশ্ন অনুত্তরিত থেকে যায় কারন হয়ত সেগুলোর উত্তর কারও জানা নাই অথবা কারও হাতে সময় কম বলে লিখতে পারেননা। বহু ক্ষেত্রে প্রশ্ন নিচে চলে যাওয়ায় অনেকেই দেখতে পারেননা, সে ক্ষেত্রে বাম্প করতে পারেন। আপনি অবগত যে আমরা কিন্তু কেউই উত্তর করার জন্য প্রফেশনাল ভাবে এখানে অপেক্ষা করছিনা। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। সেই কাজের ফাকে তারা বিস্ময়ে আসেন এবং যথাসম্ভব উত্তর দেন তাই অপেক্ষা করতে হতেই পারে। এতে আপনি বিরক্ত হলে আমাদের করার কিছু থাকেনা। আমার কাছে অনেকেই মেসেজ করেও উত্তর জানতে চাই। সময় পেলে বলে দেই, তবে সময় একটু কমই বটে, কারন নিজের কাজ থাকে তাইনা। উপরন্তু যদি কোন প্রশ্ন জরুরী দরকার হয় তবে বিকল্প ভাবতে পারেন এটা আপনার ব্যাপার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy