1 Answers
আপনার যোনিপথে চুলকানি, জ্বালাপোড়া থাকে, দুর্গন্ধ থাকে, থকথকে ঘন স্রাব হয়, তাহলে বুঝবেন আপনার যোনিতে ইনফেকশান হয়েছে। যোনিতে vaginal candidiasis (এক ধরনের ছত্রাক সংক্রম) থেকে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গাইনি ডাক্তারের পরামর্শে anti fungal ঔষধ খেতে হবে এবং মলম লাগাতে হবে।ইহা এক্ষেত্রে লজ্জা বা অস্বস্তি বোধ না করে দ্রুত গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেয়াটা সবচাইতে বেশী প্রয়োজন।
চিকিৎসা নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলুন
- গোসলের পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শুষ্ক রাখতে হবে। সুগন্ধি যুক্ত ও রুক্ষ সাবান পরিহার করুন। পরিষ্কার করার সময় সবসময় সামনে থেকে পেছনের দিকে মুছুন।
- সুতি কাপড় নরম এবং অধিক ত্বকবান্ধব। বায়ু চলাচল ও দ্রুত আদ্রতা শুষে নেয় সুতি কাপড়।নিয়মিত পড়ার জন্য সুতি কাপড়ের অন্তর্বাস সবচেয়ে ভালো।
- টাইট জামাকাপড় এড়িয়ে চলুন। কারণ এই ধরনের পোশাক বায়ু চলাচলে বাধা তৈরি করে।
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। যারা
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে। ওজন কমান।
- আপনি বিবাহিতা হলে সহবাসের সময় কনডম ব্যবহার করুন।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- সহবাসের পর যৌনাঙ্গ ভাল ভাবে পরিষ্কার করুন বা ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে (আপনি বিবাহিতা হলে)।।
- সহবাসের পর প্রসাব করুন(আপনি বিবাহিতা হলে)।
- নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যান। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
2773 views
Answered