বিস্ময়ের বিশেষজ্ঞ বা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি?

বিস্ময়ের আনসারসের Abbreviation বিভাগে যথেচ্ছ কার্যকলাপ চলছে। এ বিভাগে প্রশ্ন করলে দু একজন ছাড়া সবাই আলতুফালতু বানিয়ে বানিয়ে উত্তর দিচ্ছে। রেফারেন্স চাইলে কেউই দেয় না। অতএব, এ বিভাগে উত্তরদাতার ব্যাপারে সতর্কতা নেয়া হোক ও উল্টাপাল্টা উত্তরদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 
2690 views

1 Answers

এখানে কোন প্রশ্নের উত্তরটি বানিয়ে উত্তর দিয়েছে তার লিংক দিন। এখানে কেউ বানিয়ে উত্তর দেয় না। যে যতটুকু জানে তার থেকেই দেওয়ার চেষ্টা করে, কিন্তু জানাটার মধ্যেই কিছুটা সঠিক-ভুল থেকে যায়। তার জানার মধ্যে কোন ভুল থাকলে উত্তরটা ভুল হয়ে যায় যা আমরা রিভিও করে লুকায়িত করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্স এর প্রয়োজন নেই, যেমন Abbreviation বিভাগেই প্রয়োজন নেই। এই বিভাগের কোন প্রশ্নের উত্তর একাধিক হতে পারে অর্থাৎ একই জিনিসের একাধিক পুরো নাম থাকতে পারে/একাধিক জিনিসের একই Abbreviation (সংক্ষিপ্ত রুপ) হতে পারে। তাই একাধিক উত্তর আসলে যে, বানিয়ে উত্তর দিচ্ছে তা বলা যাবেনা। ভিন্ন কোন পূর্ণরুপ জানলে আপনিও উত্তর দিতে পারেন সমস্যা নেই, একাধিক উত্তর থাকলেও কারও উত্তর লুকায়িত করা হবেনা। আর কেউ উল্টাপাল্টা উত্তর দিলে সতর্কবার্তা দেওয়া হয়, সতর্কবার্তা উপেক্ষা করে বারবার একই কাজ করতে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এডমিন প্যানেল (কেউ না কেউ থাকেনই) সবসময় একটিভ আছেন উল্টাপাল্টা উত্তরদাতাদের চিহ্নিত করার জন্য। আমাদের চোখে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

2690 views Answered

Related Questions

Next steps