বিস্ময় এর সকল এডমিন,মোডারেটর ও বিশেষ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি?
2 Answers
এরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত! আসলে আমাদের অ্যাডমিন প্যানেলে অনেক সদস্যই রয়েছেন, যারা সন্দেহ নিয়ে কোনোকিছু করেন না। হতে পারে আপনার কাঙ্ক্ষিত উত্তরটির অভিজ্ঞতা তাদের মধ্যে নেই, এজন্য হয়তোবা তারা অনুমোদন দেয় নি। আর এটা আপনার ভুল ধারণা যে, সঠিক উত্তর কখনো পাবলিশ করা হয় না। একটি কথা মনে রাখবেনঃ আপনি আপনার উল্লেখিত উত্তরটি যদি সঠিক ও নীতিমালা অনুযায়ী করেন, তাহলে সেটি অবশ্যই অনুমোদন পাবে। হোক সেটা তাড়াতাড়ি কিংবা একটু দেরিতে। পরিশেষে এটাও বলে রাখিঃ আপনার যে উত্তরগুলো এখনো অনুমোদিত হয় নি, সম্ভব হলে সেগুলোর লিংক দিবেন। নতুন করে পর্যবেক্ষণ করা হবে, ইনশাআল্লাহ.....
প্রিয় ভাই, আপনি জানেন একটি প্রশ্নের উত্তর প্রশ্নকারীর নিকট কতটা গুরুত্বপূর্ণ। বিস্ময়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রশাসকগণ এর মাধ্যমে পড়ার পর প্রকাশিত হবার অনুমতি লাভ করে। প্রতিমুহূর্তে অনেক অনেক বেশি প্রশ্ন এবং অনেক অনেক উত্তর প্রশাসকগণের পড়তে হই। বিস্ময়ের কাজের বাইরে ও প্রশাসকগণের একটি ব্যক্তি জীবন রয়েছে। এই সমস্ত কিছুর মাঝে সবাই বিষয়কে সামনের দিকে অগ্রসর করার জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রশ্নের উত্তর সমূহ পড়ে সঠিক উত্তর নির্বাচন করতে কিছুটা সময় প্রয়োজন। যার কারণে প্রশ্ন উত্তর দেওয়ার পর প্রকাশিত হওয়ার জন্য কিছুটা সময় লেগে যায়। দ্বিতীয়তঃ যে বিষয়টি আপনি অভিযোগ করেছেন, আপনার কোন কোন প্রশ্নের উত্তর প্রকাশ করা হয়নি। আপনার প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিস্ময় এ উত্তর প্রদানের একটি নির্ধারিত নীতিমালা রয়েছে। আপনার প্রশ্নের উত্তর যদি সেই নীতিমালাকে লংঘন না করে তাহলে মনে রাখবেন আপনার সঙ্গে বিস্ময়ের কোন প্রশাসকের ব্যক্তিগত কোন খারাপ সম্পর্ক নেই। হতে পারে আপনার উত্তর কোনো নীতিমালা কে লংঘন করেছে, যার জন্য আপনার প্রশ্নের উত্তর কে প্রকাশ করা হয়নি। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে বিস্ময় এগিয়ে যাচ্ছে। আপনাদের পূর্ণ সহযোগিতা না থাকলে বিস্ময় এতদূর আসতে পারত না। তাই বিষয়ের প্রতি অভিমান না করে সমস্যা সমাধানের প্রতি দৃষ্টিপাত করে বিস্ময়ের সঙ্গে থেকে বিস্ময় কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy