কিছু কৌশল চাই,,?
আমি যত বার কাপর কিনলাম তত বার ঠকা খেয়েছি দাম বেশি নেয় কিন্তু কাপর ভাল হয়না তাই ভাল কাপর চেনার কিছু কৌশল দিলে ভাল হয়,,,
2787 views
2 Answers
কাপড় চেনার কৌশল বিষয়ে আমি সঠিক জানি না, তবে দাম কমানোর কৌশল বলে দিতে পারি। যেমনঃ
-
কাপড় কিনার সময় যদি কোন কাপড় খুব পছন্দ হয়, তবে সেটা বিক্রেতাকে বুঝতে দেবেন না। আপনি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে দাম জিজ্ঞাসা করবেন। যদি বিক্রেতা বুঝে ফেলে আপনি তার পণ্যটি কেনার জন্য অধীর আগ্রহ দেখাচ্ছেন তাহলেই ধরা!
- আপনার কাছে বিক্রেতা যত দাম চাইবে আপনি প্রথমে তার চেয়ে অনেক কম দাম বলবেন। যেমনঃ ১০০০ টাকার জায়গায় ২০০/২৫০।(সাথে কিছু চাপাও মারতে পারেন যে, আপনি কাপড়ের ব্যবসা করতেন, দাম জানেন ইত্যাদি)। এতে বিক্রেতা প্রভাবিত হয়।
- যদি দেখেন আপনার ও বিক্রেতার দামের মাঝে ২৫০-৩০০ ফারাক, তাহলে এমন ভাব ধরুন যেন শেষ দাম বলে দোকান থেকে বেরিয়ে আসছেন।তাহলে বিক্রেতা অধিকাংশ ক্ষেত্রেই পণ্য ছেড়ে দেয়।
2787 views
Answered
আপনি নিচের কৌশল গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন:
☆আপনি একজন অভিজ্ঞ মানুষের সাথে শপিং করতে যান।এতে আপনার ভালো পোশাক শনাক্ত ও রেট বুঝতে সুবিধা হবে।
☆ভালো মানের কাপড় পেতে হলে ভালো মার্কেটে যান।আবার, তার মানে আমি এই বলছি না যে,অন্যান্য দোকানের মাল খারাপ।আমি শুধু এইটা বলতে চাইছি ভালো দোকানে গেলে নিশ্চিত থাকা যায় যে কাপড়টা ভালো মানের।
দোকানে যাওয়ার পর কাপড়ের মান বুঝতে,
☆যেকোন পোশাকের একটি অংশ হাতের মুঠোয় নিয়ে বেশ কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এটি যদি কুঁচকে যাওয়া কাগজের মত দেখায় তাহলে বুঝে নিতে হবে যে এই পোশাকটির সংরক্ষিত করার জন্য বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।
☆ পোশাকের যে অংশটি সেলাই দিয়ে জোড়া দেয়া আছে সেখানে ধরে জোরে টান দিয়ে দেখুন। যদি সেলাইয়ের সুতাগুলো সহজেই আলগা হয়ে মাঝখানে ফাঁক দেখা যায় তাহলে বুঝতে হবে যে পোশাকের কোয়ালিটি খুব একটা বেশি ভাল না।
☆জামা কাপড়ের নিচে যেসব হেম সেলাই দেয়া থাকে, সেগুলোর একটি স্ট্যান্ডার্ড মাপ রয়েছে। যদি কোন পোশাকের নিচে হেম না থাকে অথবা খুব সাধারন ভাবে সেলাই করা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনি হাতে একটি লো কোয়ালিটির পোশাক দেখছেন।
☆ যে কোন পোশাকে সেলাই এর আকৃতি, সুতার রং অবশ্যই একই রকম থাকবে।
☆ভাল মানের পোশাকে খুব ছোট ডিটেলগুলোর ব্যাপারে নজরদারি করা হয়। সবসময় পোশাক কেনার ক্ষেত্রে বোতামের ঘরগুলো চেক করুন। যদি ঘরগুলো সুন্দর পরিপাটি ভাবে করে দেয়া থাকে, তাহলে বুঝতে হবে এটি একটি ভালো মানের পোশাক।
2787 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy