চোখের জন্য কি করা উচিৎ?
দয়া করে সবাই হেল্প করে যাবেন।
সকাল থেকে রাত পর্যন্ত বেশির ভাগ সময় ল্যাপটপ এর সামনে থাকা জোয় হয় এবং বাকি সময়টুকু মোবাইলে।
রাতে ঘুম ক্লিয়ার হয় না অনেক আগে থেকেই। হটাত করে লক্ষ্য করছি কয়েকদিন ধরে চোখের মধ্যে গরম অনুভব হচ্ছে এবং কেমন একটা চুলকানির মতো ভাব তৈরি হয় ও অসস্তি লাগে। মাঝে মাঝে চোখের কোনায় (কেইতুর বলে সম্ভবত, আমার সঠিক জানা নেই) তৈরি হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি এটার জন্য এই ল্যাপটপ আর মোবাইল দায়ী হোয়ত।
অনেককে দেখেছি এর থেকেও বেশি সময় ধরে থাকতে তাদের তো কিছুই হয় না।
তবে বলে রাখা ভালো যে, আমি মোবাইলে Night light অপশন টা চালু করে রাখি সব সময় লাস্ট 2 মাস হলো। এবং ল্যাপটপ এ f.lux নামের অ্যাপস টা রানিং থাকে। আমি শুনেছি এগুলা নাকি ব্লু ক্ষতিকারক রসনি থেকে চোখকে রক্ষা করে এবং বেটার ঘুম পেতে সহযোগিতা করে।
আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আগে সমস্যা এতটা ফেস করিনি সেহেতু এগুলা চালু করার কারণে উপকার থেকে ক্ষতি বেশি হচ্ছে নাকি আমার আসলেই এটা হওয়ার ছিল? Night Light এবং ল্যাপটপে f.lux ব্যাবহার করা কি বন্ধ করে দেব নাকি আমার আসলেই প্রবলেম হচ্ছে এগুলা দায়ী নয়? আমি সব সময়ই সর্বনিম্ন ব্রেইটনেস দিয়ে মোবাইল এবং ল্যাপটপ চালাই।
আমার কি সানগ্লাস ব্যবহার করা উচিত নাকি এটা চোখ এবং মাথায় খারাপ প্রভাব ফেলবে? অথবা কোন চশমা?
2896 views
1 Answers
আপনি যতই চশমা কিংবা নাইট মুডে ফোন/ল্যাপটপ চালান না কেন,আপনার ক্ষতি হবেই। কোনো চশমা কিংবা এসব নাইট মুভ কি আপনার মোবাইল/ ল্যাপটপ এর স্ক্রিনের ক্ষতিকর রশ্মি পুরোপুরিভাবে শোষণ করতে সক্ষম..? না,কখনোই না। অতিরিক্ত এসব ব্যবহারে আপনার আই রেটিনাতে যেকোনো প্রকার সমস্যা সৃষ্টি হতেই পারে,ফলে আপনার উল্লেখিত সমস্যা গুলি হতে পারে।চশমা ব্যবহার করতে চাইলে এন্টি রিফ্লেকশন গ্লাস ব্যবহার করতে পারেন, তবে যদি চোখে কম দেখার সমস্যা থাকে তাহলে দ্রুত ডাক্তার দেখান। মোবাইল /ল্যাপটপ যত কম ব্যবহার করবেন ততই মঙ্গল। ধীরে ধীরে এটি আপনার মস্তিষ্কেও প্রভাব ফেলবে,কাজেই সাবধান। পুষ্টিকর ও ভিটামিন যুক্ত খাদ্য খাবেন।
2896 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy