★কোন জিনিস উৎপাদনকারী ২০%,পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। জিনিসটির খুচরামূল্য ২১.৬০ টাকা

ক)খুচরা বিক্রেতা জিনিসটি কত মূল্যে ক্রয় করে?

খ)জিনিসটির উৎপাদন খরচ কত?

গ)খুচরা বিক্রেতা যদি তালিকায় লিখিত মূল্যের উপর ২০% কমিশন দিয়ে বিক্রয় করে তাহলে ২৫% লাভ করত তবে জিনিসটির তালিকায় লিখিতমূল্য কত ছিল নির্ণয় কর।  

4241 views

4 Answers

আপনার 'ক' ও 'খ' নং প্রশ্নের উত্তর দিচ্ছি ঃ ক)  ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা       "          ১       "       "        "         (১০০/১২০) টাকা       "       ২১.৬০  "       "        "       =(১০০×২১.৬০)/১২০                                                      = ১৮ টাকা। সুতরাং খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা। খ) 'ক' হতে পাই, খুচরা ক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা। আবার, ২০% লাভে পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা       "          ১       "       "        "         (১০০/১২০) টাকা       "         ১৮      "       "       "        =(১০০×১৮)/১২০                                                      = ১৫ টাকা। আবার, ২০% লাভে উৎপাদনকারীর  বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা       "          ১       "       "        "         (১০০/১২০) টাকা       "       ১৫        "       "        "       =(১০০×১৫)/১২০                                                      = ১২.৫ টাকা। সুতরাং জিনিসটার উৎপাদন খরচ ১২.৫ টাকা।

4241 views

গ নং করে দিচ্ছি-

২৫% লাভে,

১০০ টাকা ক্রয়মূল্যের বিক্রয়মূল্য= ১০০+২৫ বা ১২৫ টাকা


ক হতে প্রাপ্ত,

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য= ১৮ টাকা


১০০ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য= ১২৫ টাকা

১ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য= ১২৫÷১০০ টাকা

১৮ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য= ১২৫×১৮÷১০০ টাকা বা ২২.৫ টাকা


অর্থাৎ, ২৫% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ২২.৫ টাকা


আবার,

ধরি, তালিকায় লিখিত মূল্য= ক টাকা

যেহেতু ২০% কমিশন দেওয়া হয়েছে, বিক্রিত হয়েছে = ১০০-২০ % বা ৮০%

সুতরাং কমিশন দেবার পর বিক্রয়মূল্য= ক×৮০% বা ৮০ক÷১০০


প্রশ্নমতে, 

৮০ক÷১০০= ২২.৫

বা, ৮ক÷১০= ২২.৫

বা, ৮ক= ২২.৫×১০

বা, ক= ২২৫÷৮ বা ২৮.১২৫ টাকা


বহু কষ্টে করেছি, কোথাও বুঝতে সমস্যা হলে বা ভুল মনে হলে মন্তব্য করুন। 

[বিঃদ্রঃ যেসব স্থানে 'বা' দিয়ে পাশে লিখেছি সেসব আসলে নিচে '=' দিয়ে লেখার কথা। স্থানে ফিট না হওয়ায় ঐভাবে দিয়েছি]

4241 views

গ নং নিচে দেওয়া হলো :

image

4241 views

ভাই, আগের উত্তর টা ই সঠিক। আমার মত করে করলাম:

 image

4241 views

Related Questions