4 Answers

কানের ব্যথা সাধারণত তাতে বেশী পরিমাণে খৈল জমা হবার জন্য হয়ে থাকে। আগে কি কারনে ব্যথা হচ্ছে সেটা বের করতে হবে। 

কানের ভেতরে টর্চের আলোর সাহায্যে দেখে নিতে হবে যদি খৈল বা ময়লা জমার কারনে হয়ে থাকে তাহলে কানের ভেতরে ২।৩ ফোঁটা শরিষার তৈল দিয়ে দিন। এতে ব্যথা সেরে যাবে। 

পরে ময়লা টুকু পরিস্কার করে নিন। 

অন্যথায় নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 

ধন্যবাদ। 

2876 views Answered
কানে ইনফেকশন অথবা আঘাত পাওয়া,  কানে ছত্রাক, ভাইরাসজনিত সংক্রমণ, কানে খইল জমে আটকে থাকা, কানের পর্দায় আঘাত পাওয়া, মধ্যকর্ণের তীব্র প্রদাহ, মধ্যকর্ণে পানি জমা।
কানের পেছনের হাড়ের প্রদাহ।
এছাড়া অন্য অঙ্গের সমস্যা থেকেও কানে ব্যথা করতে পারে, যেমন দাঁত, মাড়ির সমস্যা, টনসিলের ইনফেকশন, জিহ্বার ক্ষত বা অন্য কোনো অসুখ, মুখগহ্বরের তলায় প্রদাহ।
গলবিলের ওপর এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া।
চোয়াল সন্ধির প্রদাহ থেকেও ব্যথা হতে পারে।
কান খুবি সেনসিটিভ অঙ্গ, তাই সঠিক কারণ নির্ণয় করে চিকিত্সা নেওয়া উচিত, এর জন্য একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
2876 views Answered

কানে ফোড়া,কান পাকা,কানি পানি প্রবেশ,অাঘাতজনিত কারণে, পোকা মাকড় প্রবেশ করলে, কানে সংক্রমন, সর্দি জ্বর  ইত্যাদি করণে কানে ব্যাথা হতে পারে।সরাসরি পর্যবেক্ষণ ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। কানে যদি খুব বেশি ব্যাথা হয় অার ব্যাথা দীর্ঘস্থায়ী হয় তাহলে ডাক্তার দেখানো উচিত। অাগেই বলেছি সরাসরি পর্যবেক্ষণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না!

2876 views Answered

আপনার কান বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দেখান।

2876 views Answered

Related Questions

Next steps