2 Answers
যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের এরকম হতে পারে।এটা কারও হয়।আবার কারও হয়না।আপনার পিতাকে বলবেন ছাতা নিয়ে যেন বাইরে যায়।বাইরে যাওয়ার আগে বেশি পানি খেতে বলবেন।মুখ পানি দিয়ে ধুতে বলবেন।
যদি প্রাথমিকভাবে ধারনা করি তাহলে বলা যায় এটি মাইগ্রেন থেকেই হচ্ছে,যা প্রাথমিক পর্যায়ে থাকলে বিশেষ কোনো সমস্যা নয়। কেবল চিকিৎসক এর পরামর্শ মত মেডিসিন সেবনেই এটা থেকে মুক্তি মেলা সম্ভব।এছাড়া সাইনোসাইটিসের কারণেও হতে পারে। আরেকটি বড় কারণ হতে পারে পানিশূন্যতা। দেখুন এখন প্রচন্ড গরম, এর মধ্যে মানুষের ঘাম হচ্ছে প্রচুর। ফলে দেহ থেকে বার হওয়া জল আমরা পুরণ করছিনা,একারনেও আপনার পিতার সমস্যাটি হতে পারে।আপনি আপনার পিতাকে প্রচুর জল পান করতে বলবেন এবং রোদে গেলে সান প্রোটেকশন গ্লাস ব্যবহার করতে বলবেন। অতিরিক্ত ঠাণ্ডা কিছু খেতে বারন করবেন এবং চিকিৎসক এর পরামর্শ নিতে বলবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy