বিধর্মিদের কোরআন পড়ার নিয়ম?

বিধর্মিরা কিভাবে কোরআন পড়বে যদি তারা আরবি ভাষাভাষি হয়
2912 views

1 Answers

প্রথমেই বলি বিধর্মিদের কোরআন পড়ার উদ্দ্যেশ্য কি?

হ্যাঁ, তারা যদি প্রকৃত পক্ষেই ঈমান আনে তাহলে মুসলিমরা যেভাবে কোরআন পড়ে ঠিক সেভাবে বিধর্মিরা কোরআন পড়বে।

আল কুরআনের আল্লাহ তাআলা বলেন, যাহারা পূত- পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না। (সূরা ওয়াকিয়াঃ ৫৬:৭৯)।

আয়াতের অর্থ এই যে, সম্পূর্ণ পাক-পবিত্র লোকগণ ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না।

বিভিন্ন হাদীস থেকে দলীল পাওয়া যায়।

যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন সাথে নিয়ে কাফের দেশে সফর করতে নিষেধ করেছেন; যাতে তা কাফেরদের হাতে না পড়ে। (বুখারীঃ ২৯৯০, মুসলিমঃ ১৮৬৯)

অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর ইবনে হাযমের কাছে লিখে পাঠিয়েছিলেন যে, কুরআনকে যেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ না করে। (মুয়াত্তা মালেকঃ ১/২৯৯)

কোরআন পড়ার নিয়ম বিস্তারিত দেখুন এখান থেকে।

2912 views Answered

Related Questions

Next steps