মহাকাশচারীরা ওজনহীন কেননিচে দেখুন?

নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠ্যবই অনুসারে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী থেক ১০০ মি হলে সেখানে অভিকর্ষজ ত্বরণ শূন্য নয়।বইে এর হিসাব অনুযায়ী তার মান 9.49m\s^2। আমরা জানি ওজন সমান ভর × ত্বরণ অ্থাৎ মহাকাশে ব্যক্তির ভর আছে আবার ত্বরণ ও আছে তাহলে তিনি কেন ওজন হীন মনে করবেন নিজেকে? 
4370 views

2 Answers

মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষ পথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য মহাশুন্যযানের পৃথিবীর কেন্দ্রের দিকে ঐ উচ্চতায় g এর মানের সমান মানের একটি ত্বরণ হয়। এই অবস্থায় g-g=0. ফলে মহাশূন্যচারীরা মহাশুন্যযানের উপর কোন বল প্রয়োগ করেন না। ফলে নিজেকে ওজনহীন মনে করেন।

4370 views Answered

প্রথমত আমরা জানি মাধ্যকর্ষন শক্তিতে কোন বস্তু এদিক বা ওদিক কোন দিকে যায়না। কারন দুপাশের আকর্ষন বল সমান। ফলে নভোচারী সেখানে ওজনহীন অনুভব করেন। এবং শুন্যে ভেসে থাকেন। কিন্তু আইএসএস মহাকাশ স্টেশন তেমন কোন শক্তির মাঝে নয়। তাই সেখানে কেন ওজনহিন হবে। আপনি যেটা জানেননা তা হচ্ছে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে যদি কোন বস্তু অন্য কোন বৃহত্তর বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তবে ঐ বস্তুটির দুই প্রকার গতি হতে পারে। যেমন নিজ অক্ষে পাক খাওয়া (লাটিমের মত) আর নিজ কক্ষপথের সম্মুখে গতি। কিন্তু এর সাথে অবশ্যই দুটি বলের সৃষ্টি হয়। যথা কেন্দ্রমূখী বল। এই বলের জন্য বস্তুটি ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হতে চলে এবং ক্রমান্বয়ে ব্যাসার্ধ ছোট হতে থাকে। অপরদিকে একই সাথে আরেকটি গতি সৃষ্টি হয় তা হচ্ছে কেন্দাবিমুখী বল। এই বলটি বোঝানো একটু কঠিন, তবে চেষ্টা করছিঃ আপনি ছোট একটি বস্তু দুই হাত লম্বা সুতা দিয়া বাধেন।তারপর সুতার অপর প্রান্ত হাতে ধরে বস্তুটি ঝুলান, এবার পাক দিয়া হাতের চারপাশে বস্তুটি ঘোরাতে থাকেন। অর্থাৎ আপনার হাত যেখানে সুতাটি বাধা সেটা কেন্দ্র। আর ঘুরন্ত অবস্থায় বস্তুটি সার্কেলে ঘুরছে। এবার হটাৎ সুটা ছেড়ে দিন। দেখবেন বস্তুটি কোন এক দিকে ছিটকে যেয়ে পড়ছে। কেন্দ্র বা আপনার আতের দিকে আসেনি। এটি কেন্দ্রের বিপরীত দিকে ছিটকে যায়। একে কেন্দ্রাবিমুখী বল বলে। যখন কেন্দ্র বস্তুটির আকর্ষণ বল। এই কেন্দ্রাবিমুখী বলের সমান হয় তখন বস্তুটি কেন্দ্রে পড়েনা। নিজ কক্ষপথে চলতে থাকে। মহাকাশ স্টেশন এমনই। ফলে তা পৃথিবীর দিকে চলে আসেনা। আর এখানে যখন নভোচারী যান তখন নভোচারীও সমান বলে ঘোরে ফলে নিজেই কেন্দ্রমুখী ও কেন্দ্রাবিমুখী উভয় বলের প্রভাবে লব্দি বল বরাবর সম্মুখে কক্ষপথে চলতে থাকে। এ অবস্থায় ওজন হীন লাগবে কারন অন্য কোন বস্তুর আকর্ষন বল, নিজের গতির বল দ্বারা নাকোজ হয়ে নিরপেক্ষ হয়। আশা করি বুঝতে পারছেন।

4370 views Answered

Next steps