আমি আমার প্রেমিকার সাথে প্রথম দেখা করতে যাবো, কি করবো?
1 Answers
রাস্তার ব্যাপার টা বলি আগে।আপনি বাগেরহাট থেকে ঢাকা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যেতে পারবেন। আপনি আপ্নার জেলার হানিফ এন্টারপ্রাইজ এর কাউন্টারে খোজ নিন।।তারা আপনাকে ঢাকা গাবতলি /টেকনিক্যাল কাউন্টারে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনি CNG নিয়ে আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। এবার বলি বাকি বিষয়। দেখুন আমার মনে হয় আপনি তার জন্য যে আংটি টি বানিয়েছেন তা আপনি প্রথম সাক্ষাতেই তাকে দিয়ে দিন,আমার কাছে এটাই উত্তম মনে হয়। যেহেতু আপনাদের প্রথম সাক্ষাত তাই যতটা সম্ভব নিজেকে মার্জিত রাখুন। আপনার আচার ব্যবহারে যেন আপনার প্রেমিকা আপনাকে বেয়াদব কিংবা অশালীন না ভাবে। আপনি নিজের শালীনতা বজায় রাখুন এবং আপনার প্রেমিকার সাথে খুব সাবলিল এবং মার্জিত আচরণে কথা বলুল। এতে তিনি এবং পারিপার্শ্বিক লোকেরা আপনাকে /আপনাদেরকে খারাপ চোখে দেখবে না। যতটা সম্ভব আপনার প্রেমিকার কাছে নিজেকে কেয়ারফুল অথবা দায়িত্ববান প্রকাশ করুন এবং অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন। আংটির পাশাপাশি আপনি চকলেট / ফুল নিয়ে যেতে পারেন। ঘাবড়াবেন না,কিংবা ইতস্ততভাবে কথাবার্তা বলবেন না। আপনার যাত্রা শুভ হোক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy