1 Answers
দেখুন কোচিং কিছুই না,কোচিং কখনো আপনাকে চাঞ্চ পাইয়ে দিবে না। তারা কিছু নির্দেশনা দিবে যেগুলি আপনার উন্নতিতে সহায়ক। কিন্তু শুধু কোচিং নির্ভর হয়ে থাকবেন না। প্রতিটি বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে ধারণা রাখুন। তবে আপনাকে টেকনিক বুঝে পড়তে হবে। এর জন্য আপনাকে প্রথমেই প্রশ্নের ধরণ বুঝতে হবে। আপনি বিগত সালের প্রশ্নোত্তর এর বই কিনে সেটি পড়ুন। সেটি আপনাকে প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে,তাছাড়া বরাবর ই কিছু প্রশ্নের রিপিটেশন হয়। আপনার প্রতিটি বিষয়ের মৌলিক টপিক গুলি সম্পর্কে ধারণা থাকতে হবে।ইউনিট ভিত্তিক বিষয়গুলির জন্য ভাল প্রিপারেশন থাকতে হবে।আপনি জ্ঞানদ্বীপ প্রকাশনীরর ইউনিট ভিত্তিক ভর্তি সহায়িকা বই গুলি কিনতে পারেন।বাড়িতে মডেল টেস্ট দেয়ার চেষ্টা করুন। বিভিন্ন কোচিং এর শিট গুলি ম্যানেজ করে নিজে নিজে সেগুলি সলভ করুন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ এবং ঘ ইউনিট এ ভর্তি হওয়ার জন্য কোচিং আবশ্যক নয় কখনোই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy