3 Answers

আগরবাতি বা কয়েলের ধোঁয়া অনিচ্ছাকৃত নাকে বা গলার ভিতর চলে গেলে রোযার কোন ক্ষতি হবে না। তবে আগরবাতি বা কয়েলের ধোঁয়া ইচ্ছাকৃত নাক দিয়ে টেনে ভিতরে নিলে রোযা ভেঙ্গে যাবে। কিন্তু আগরবাতি বা কয়েলের ধোঁয়া ছাড়া শুধু ঘ্রাণ নিলে রোযা নষ্ট হবে না।উল্লেখ্য যে, রোযার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত

3057 views Answered

রোজা অবস্থায় মশার কয়েল জ্বালানো যাবে বা মশা প্রতিরোধক ওষুধ স্প্রে করা যাবে, আগর বাতি জ্বালানো যাবে। কেননা, সরাসরি ধোঁয়া সেবন করলে রোজা ভেঙে যায়। কিন্তু এসব ক্ষেত্রে ধোঁয়া গলায় যায় না। শুধুই ঘ্রাণ নাকে টের পাওয়া যায়। আর ঘ্রাণ অনুভব করা দ্বারা রোজা ভাঙে না। হ্যাঁ, কেউ যদি একেবারে কাছ থেকে ইচ্ছা করে সরাসরি ধোঁয়া টেনে সেবন করে, তবে তার রোজা ভেঙে যাবে।

3057 views Answered
মশার কয়েল বা যে কোন ধোঁয়ায় রোজা ভাঙে না। ধোঁয়া বা ধুলাবালি অনিচ্ছাকৃত গলা বা পেটে গেলে রোজা ভাঙ্গে না । মুসান্নাফ ইবনে আবি শাইবা,হাদিসঃ ৯৮৮৬; ফাতাওয়া হিন্দিয়া, হাদিসঃ( ১/২০৩)
3057 views Answered

Related Questions

Next steps