2 Answers
লবণ পানিতে কুলকুচি করুন দাঁতের ব্যাথায় দারুণ কাজ করে লবণ পানি। এমনকি ডাক্তাররাও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন প্রায়ই। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লবণ গুলে নিন। মুখের ভেতরে পানি নিয়ে কিছুক্ষণ রাখুন, কুলিকুচি করে ফেলে দিন। এভাবে করতে থাকুন পরপর কয়েকবার। ২) লবঙ্গ গুঁড়ো করে ব্যথাযুক্ত দাঁতের উপর দিন এটি বেশ পুরনো কিন্তু সহজ একটি পদ্ধতি। লবঙ্গ থেঁতলে বা গুঁড়ো করে সামান্য পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্টের মত করে যে দাঁতে ব্যথা করে সেটার উপর লাগিয়ে রাখুন। ৩) ভ্যানিলা এক্সট্র্যাক্ট ব্যবহার করুন কেক বা মিষ্টি জাতীয় খাবার তৈরির জন্য অনেকেই আমরা ভ্যানিলা এক্সট্র্যাক্ট বাসায় রাখি। এটিই আপনাকে বাঁচিয়ে দিতে পারে চরম যন্ত্রণা সহ্য করার হাত থেকে। একটি কটন বাড কিংবা তুলোর বল ডুবিয়ে নিন এক্সট্র্যাক্টের শিশিতে। এরপর ব্যাথাযুক্ত দাঁতের ওপরে চেপে ধরে রাখুন। ৪) কর্পূরে মিলবে ব্যথামুক্তি কিছুটা কর্পূর তুলোয় লাগিয়ে আক্রান্ত স্থানে ব্যাবহার করুন। তবে সতর্ক থাকুন। বেশি পরিমাণে কর্পূর অসাবধানতাবশত গিলে ফেললে ক্ষতি হতে পারে। ৫) ভিনেগার ব্যবহার করুন তুলোর বল বা কটন বাডে ভিনেগার লাগিয়ে আগের মতই (উপরোক্ত পদ্ধতিতে) ব্যবহার করুন। ৬) আদা এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। যদি চিবাতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই ব্যথা চলে যাবে। ৭) পেঁয়াজ টাটকা এবং রসালো এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে সেটা আক্রান্ত দাঁতের ওপর চেপে রাখুন। পেয়াজের রসটা উপকারে আসবে
খুব বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন অবশ্যই। নিচের পদ্ধতিগুলি ফলো করুন:
-
আপনি প্রতিদিন এককাপ গরম পানিতে লবণ মিশিয়ে গরগল করুন।
-
গরম জলে আদা মিশিয়ে খেলেও আপনি উপকার পাবেন।
-
আপনি এক কাপ গরম পানিতে, সামান্য হুলুদ গুঁড়া এবং সামান্য মধু ও লবণ মিশিয়ে নিন।এই মিশ্রণটি দিয়ে দিনে দুইবার কুলি করবেন, খুবই ভাল ফল পাবেন।
-
একটু তুলার মধ্যে টি ট্রি তেল নিন। আক্রান্ত স্থানে ঘষুন। এতে মাড়ির ব্যথা কমবে।
-
আপনি একটি লেবু নিয়ে মাড়িতে ঘষুন,দেখুন আরাম পাবেন।
-
এছাড়া কাচা রসুন চিবোতে পারেন অথবা কাচা রসুন থেঁতলে মাড়িতে লাগালেও ব্যথা কমে যাবে।
- ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy