পায়খানার রাস্তায় ক্ষত....?
আমার মলদ্বারে অনেক আগে থেকে একটা ক্ষত হয়েছে, কি ভাবে হয়েছে তা জানি না, পায়খানা করতে গেলে রক্ত বের হয়, খুব ব্যাথা হয়,
পায়খানা নরম হলে কম ব্যাথা হয়, মাঝে মাঝে শক্ত পায়খানা করার পরে মলদ্বারে তুলা দিলে রক্তে ভিজে যায়,তাজা রক্ত পরে৷
ক্ষতটা বেশি ভিতরে না,
মলদ্বারের বাইরের অংশ থেকে সামান্য একটু ভিতরে ক্ষতাটা।
এখন আমি কি করতে পারি???
আমি কি এর জন্য মারা যাবো???
এটা কি ক্যান্সার???
2639 views
1 Answers
আপনার সমস্যাটি পেরিএনাল এবসেস, এনালফিসার, এনাল ফিসটুলা হতে পারে। আপনার উচিৎ চিকিৎসক এর পরামর্শ নেয়া এবং রোগ শনাক্ত করা। রোগ শনাক্ত না করে চিকিৎসা প্রদান করাও যায়না । প্রাথমিকভাবে যা করবেন:
প্রচুর পরিমাণে জল পান করুন।
প্রতিদিন কমপক্ষে তিনবার লেবুর শরবত খান অথবা বেলের শরবত খান।
প্রচুর শাক সবজি খান।
ভাজাপোড়া এড়িয়ে চলুন।
প্রতিদিন কমপক্ষে একটি ডাবের পানি খান।
সপ্তাহে দুইদিন পালংশাক খাওয়ার চেষ্টা করুন।
প্রতিদিন দুই থেকে তিন কাপ টক দই/মিষ্টি দই খান।
আপনি একদিন পর পর চিকেন স্যুপ খেতে পারেন।
প্রতিদিন একবেলা সিভিট খান।
পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।
2639 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy