ইসলামে কি যৌন চিকিৎসার কোন আমল আছে?
1 Answers
প্রকৃতপক্ষে ইসলামে যৌন চিকিৎসার কোন আমল নেই। তবে কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-ব্যাধির জন্য শিফা স্বরূপ। তাই নিম্নোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চাইতে পারেন। রোগ থেকে মুক্তি লাভে পূর্বশর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। রোগ-ব্যাধি থেকে শিফা লাভে কয়েকটি আয়াত তুলে ধরা হলোঃ সুরা ফাতিহা তিলাওয়াতঃ সূরা তাওবার ১৪ নং আয়াত। সুরা ইউনুসের ৫৭ নং আয়াত। সুরা নহলের ৬৯ নং আয়াত। সুরা শুআরার ৮০ নং আয়াত। সুরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াত। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কুরআনকে শিফা বা আরোগ্য লাভের মাধ্যম ও রহমতস্বরূপ নাযিল করেছেন। এটা শুধু মুমিনদের জন্য সীমাবদ্ধ, কোন কাফির বা মুশরিক তা পাবে না। কুরআন দুপ্রকার চিকিৎসাই দিয়ে থাকেঃ (১) অন্তরের ব্যাধির চিকিৎসা যাদের অন্তরে সংশয়-সন্দেহ, নিফাকী, অজ্ঞতা ও খারাপ কাজের প্রতি লালসা রয়েছে কুরআন তাদের যথার্থ চিকিৎসা দিয়েছে। একজন ব্যক্তি কুরআনের এ চিকিৎসা যথাযথভাবে গ্রহণ করলে অন্তরের ব্যাধি ভাল হয়ে যাবে। (২) শারীরিক চিকিৎসা যেমন কুরআন দিয়ে ঝাড়-ফুঁক করা। এ ব্যাপারে সে প্রসিদ্ধ ঘটনা উল্লেখ্য যেখানে সাহাবীরা সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়-ফুঁক দিয়ে সাপেকাটা ব্যক্তির চিকিৎসা করেছিলেন। ফলে সে ব্যক্তি সুস্থ হয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy