বুকের বা পাশে ব্যাথা?
বুকের বা পাশে ব্যাথা অনুভূত হয়।ডাক্তার দেখিয়েছি ই সি জি এবং এক্সরে করিয়েছে কিছু এই ওঠে নি।ডাক্তার বলেছে গ্যাসের ব্যাথা,এবং দুই মাসের ওষুধ ও দিয়েছে,তবে তাতে তেমন কোনো পরিবর্তন পাচ্ছি না,মাঝে মাঝে ভালো অনুভব করলেও আবার থেকে যায়।এখন কি করতে পারি?
2625 views
1 Answers
আপনার উচিৎ আবার সেই চিকিৎসক এর কাছে গিয়ে সবকিছু বলা এবং তার ট্রিটমেন্ট এ থাকা। প্রাথমিকভাবে যা করতে পারেন:
-
বাইরের ভাজাপোড়া খাওয়া বন্ধ করে দিন
-
প্রচুর পরিমাণে জল পান করুন।
- খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে ২বার আদা কুচি করে লবণ দিয়ে মাখিয়ে হালকা গরম পানি দিয়ে খেয়ে ফেলুন, খুব ভাল ফল পাবেন।
-
কালিজিরা কুসুম গরম পানি দিয়ে সন্ধ্যায় খান,এতেও ভাল ফল পাবেন।
-
একটি পাত্রে জল নিয়ে তাতে হলুদ গুড়ো এবং সামান্য লবঙ্গ ফুটিয়ে নিন তারপর চুলা থেকে নামিয়ে পানি সামান্য ঠাণ্ডা হলে খেয়ে নিন।
-
ভাত খাওয়ার সাথেসাথে আপনি শসা খাবেন।
-
চিকিৎসক এর পরামর্শ অনুযায়ি মেডিসিন চালিয়ে যান।
2625 views
Answered