পরকালের শাস্তি...?
2 Answers
আল্লাহ তাআলা বলেন, আমি কারো উপর বিন্দু মাত্র জুলুম করবো না। এমন অনেক আয়াত আছে, যেখানে বলা হয়েছে, প্রত্যেককে তার আমলের প্রতিদান দেওয়া হবে। কারো প্রতি জুলুম করা হবে না। সূরা যিলযালে আল্লাহ বলেন, যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে, সে তা দেখতে পাবে। যে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে, সে তা দেখতে পাবে। আখিরাতে প্রথম ধাপের পরীক্ষা হবে, কার ঈমান আছে, কার ঈমান নাই। যার ঈমান নাই, তার সামনে আর কোনো পরীক্ষা নাই, সরাসরি জাহান্নামে ঢুকে যাবে। যার ঈমান আছে, এদের জন্য আরো পরীক্ষা রয়েছে, কতটুকু ভালো আমল করেছ, কতটুকু খারাপ কাজ করেছ।যতটুকু খারাপ কাজ করছে সেই পরিমাণ শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাতে দেওয়া হবে। আর যারা ভালো কাজ করেছ, সেই পরিমাণ অনুযায়ী জান্নাত প্রদান করা হবে। কেউ অল্প আমল করেছে, তাকে সেই মানের জান্নাত দেওয়া হবে। যে বেশি আমল করেছে, তাকে আরো বড় মাপের জান্নাত দেওয়া হবে। কারো প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। এ জন্যই ধাপে ধাপে হিসাব নিকাশ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy