সে কি যিনা করার শাস্তি পাবে?

একজন ব্যক্তি প্রেম করেছে। এমনকি! ভিডিও কল করে প্রেমিকার স্তন পর্যন্তও দেখে ফেলেছে৷  তবে, সে এখন অনুতপ্ত। সে এখন আর মেয়ের সাথে কথাও বলে না। কিন্তু প্রশ্নটি হলোঃ সে কি যিনাকারীর শামিল হবে বা যিনা করার শাস্তি পাবে?
2609 views

2 Answers

আল্লাহ তা লা খুব মহান, আল্লাহ বলেছেন, যে যেমন গুণাহ করুক না কেনো যদি সে পরে বুঝতে পরে সেটার জন্য তোবা করে তাহলে আমি তাকে মাফ করেদিবো.. এখন সে যদি মন থেকে তোবা করে থাকে তাহলে সে গুণাহের ভাগি দার হবে না.         

2609 views Answered

সে যিনাকারীর শামিল হবে। কিন্তু অবিবাহিত ব্যভিচারীর যে শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিত ব্যভিচারীর শাস্তি হচ্ছে রজম যা কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা এই শাস্তি সে পাবে না। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা! অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!! অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের যিনা! ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!! খারাপ কথা শোনা কানের যিনা আর যিনার কল্পণা করা ও আকাংখা করা মনের যিনা । অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। (সহীহ আল- বুখারী, সহীহ আল-মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসায়ী)

2609 views Answered

Related Questions

Next steps