আল্লাহ হও বললেই হয়ে যায়,তবে পৃথিবী সৃষ্টিতে এতো সময় লাগলো কেনো?
2 Answers
আল্লাহ সর্বশক্তিমান।সর্বশ্রষ্টা।সবকিছুর নিয়ন্ত্রক।তিনি যা ইচ্ছা তাই করেন।তিনি হও বললে হয়ে যায়।তবে যেহেতু তার ইচ্ছা হয়েছে তাই তিনি ছয়দিনে সৃষ্টি করেছেন।এটি তার ইচ্ছা।তিনি পাচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।এটি তার ইচ্ছা।
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেন। (আল-আরাফঃ ৫৪) এখানে নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি ছয় দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে সূরা ফুসসিলাতের নবম ও দশম আয়াতে বলা হয়েছে যে, দুদিনে ভূমণ্ডল, দুদিনে ভূমণ্ডলের পাহাড়, সমুদ্র, খনি, বৃক্ষ, উদ্ভিদ এবং মানুষ ও জন্তুজানোয়ারের পানাহারের বস্তু-সামগ্রী সৃষ্টি করা হয়েছে। এখানে প্রশ্ন হয় যে, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বকে মুহুর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম। স্বয়ং কুরআনুল কারীমেও বিভিন্ন ভঙ্গিতে একথা বার বার বলা হয়েছে। বলা হয়েছেঃ এক নিমেষের মধ্যে আমার আদেশ কার্যকরী হয়ে যায়। (সূরা আল-কামারঃ ৫০) আবার বলা হয়েছেঃ আল্লাহ তাআলা যখন কোন বস্তু সৃষ্টি করতে চান, তখন বলে দেনঃ হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে তা সৃষ্টি হয়ে যায়। (সূরা আল-বাকারাহঃ ১১৭) এমতাবস্থায় বিশ্ব সৃষ্টিতে ছয় দিন লাগার কারণ কি? তাফসীরবিদ সায়ীদ ইবন জুবাইর রাহিমাহুল্লাহ এ প্রশ্নের উত্তরে বলেনঃ আল্লাহ তাআলার মহাশক্তি নিঃসন্দেহে এক নিমেষে সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মতৎপরতা শিক্ষা দেয়ার উদ্দেশ্যেই এতে ছয় দিন ব্যয় করা হয়েছে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy