কাবিন মানে কী বিয়ে?
কাবিন মানে কী ইসলামের দৃষ্টিতে বিয়ে? কাবিনের পর কী ছেলে মেয়ে এক ঘরে থাকতে পারে। যদি কাবিন মানে বিয়ে হয় , তাহলে কেন বলে কাবিন হয়েছে বিয়ে হয় নি?
4422 views
2 Answers
কাবিন মানেই বিবাহ নয়। কাবিননামা বলতে বিবাহ সম্পাদনের লিখিত চুক্তি বোঝায়। বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য নয়। কাবিননামা একটি আইনী বাধ্যবাধকতা মাত্র। কাবিনের পর যেকোন ছেলে মেয়ে এক ঘরে থাকতে পারবে না। কেননা, যতক্ষণ না বিবাহ বন্ধন কায়েম হয়েছে, ততক্ষণ দেখা সাক্ষাৎ, এক ঘরে থাকা, অবাধ মেলামেশা বা যৌনজীবনের কথাবার্তা বলা হারাম। অভিভাবকের জন্যও হারাম ছেলেমেয়েকে এমন অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া। শরীয়তের নির্দেশ হলো, কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। (বুখারী ও মুসলিম) আর, যখনই কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তাদের তৃতীয় সাথী হয়। (তিরমিযী)
4422 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy