মোবাইলে কাবিন করে বিয়ে করলে কি বউ এর সাথে ভিডিও কলে কথা বলা অথবা বউ এর শরীর দেখা জায়েজ?
1 Answers
স্বাভাবিকভাবে বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হলো দুই জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম সাক্ষীর সামনে পাত্র-পাত্রী প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র-পাত্রী তা কবুল করবে। আর সাক্ষীগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে। আর শরয়ী এ শর্তাবলী পরিপূর্ণভাবে টেলিফোনে পাওয়া সম্ভব হয় না। তাই টেলিফোন বা মোবাইলে বিবাহ করা জায়েজ নয়। (ফাতওয়ায় উসমানীঃ-২/৩০৪, ৩০৫) এজন্য টেলিফোন বা মোবাইলে বিবাহ করার সঠিক পদ্ধতি হলোঃ উভয় পক্ষ থেকে এক পক্ষ অপরপক্ষ যেখানে থাকে সেখানের কোনো ব্যক্তিকে ওকীল বানাবে। তারপর সে অকীল দুই জন সাক্ষীর সামনে বিবাহ করিয়ে দিবে। তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এছাড়া সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ সহীহ হবে না। আদ দুররুল মুখতার কিতাবে এসেছে, বিবাহ সহীহ হওয়ার শর্ত হলো শরীয়তের মুকাল্লাফ 'যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়' এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষী বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। (আদ দুররুল মুখতারঃ-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়াঃ-১/২৬) আপনি সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ না করে বাড়িতে এসে বিবাহ করলেই ভাল হয়। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা এবং তার শরীর দেখলেও কোন সমস্যা নেই। কেননা, বিবাহের পর আপনাদের সম্পর্ক হবে এমন, যেন তারা একে অপরের পোশাক। পবিত্র কোরআনের বানীঃ হুন্না লিবাসুন লাকুম, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। (সুরা বাকারাহ, আয়াত ১৮৭)। অর্থাৎ তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক। তোমরা (স্বামীরা) তাদের জন্য পোশাক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy