এই সমস্যার মুক্তি চাই ।বাকিটুকু ভিতরে দেখুন?

আমি একটি বিষয় জানতে চাচ্ছি কিন্তু পয়েন্ট বাড়ানোর জন্য মনগড়া উত্তর দিয়ে দিচ্ছে যার কারনে মানুষ প্রশ্ন করার আগ্রহ হারিয়ে ফেলতেছে ।তাই অভিজ্ঞ ভাইয়াদের প্রতি আমার অনুরোধ আপনারা বিষয়টা দেখবেন যাতে মানুষ প্রশ্ন করার আগ্রহ আবার খুঁজে পায়।কারন এটি একটি বাংলা ভাষায় সমস্যা সমাধানের সাইট ।আমি অনেক প্রশ্ন করেছি কিন্তু বেশি শতাংস মনগড়া উত্তর পেয়েছি যার কারনে আমি সন্তুষ্ট হতে পারিনি ।একটি প্রশ্ন করা হলে যাতে তার উত্তর কি হতে পারে এর জন্য অনেক ভাবনা চিন্তার পর তার উত্তর দেয় এই বিষয়টির জন্য কিছু একটু করুন অভিজ্ঞ ভাইয়েরা ।ধন্যবাদ।
2926 views

1 Answers

এরকম অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত! আমরা অ্যাডমিনরা আছি বিস্ময়ের সকল নিয়ন্ত্রণে নিজেদের নিয়োজিত রাখতে। তবে কিছু কিছু প্রশ্নের উত্তর যে আমাদের নজরে পড়বে না, এটা অস্বাভাবিক কিছু নয়। তাই আপনি যে উত্তরটিকে ভুল, স্প্যাম, মনগড়া, অসম্পূর্ণ, বিকৃত, উদ্ভট, প্রশ্নের সাথে সামঞ্জস্যহীন - ইত্যাদি সাইজের মনে করেন, সেগুলোতে ‘সতর্ক’ বার্তা দিন৷ আশা করি সে উত্তরগুলোর প্রয়োজনীয় বন্দোবস্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

2926 views Answered

Next steps