হস্তমৈথুন করে লম্বা হতে পারিনি এর সমাধান কী?

অনেক দিন যাবত হস্তমৈথুন করতেছি এর জন্য লম্বা হতে পারিনি বয়স ১৮ এখন হস্তমৈথুন ছাড়লে কি লম্বা হওয়া সম্ভব ? বর্তমান উচ্চতা ৫ফুট ৩ইন্চি  
3052 views

2 Answers

হস্তমৈথন এর সাথে শারীরিক বৃদ্ধির কোনো সম্পর্ক নেই তাই আপনি যে ধারণা করছেন সেটা সঠিক নয় কুসংস্কার মাত্র আপনার শরীরের  উচ্চতা যদি  বৃদ্ধি পেত তাহলে এমনি থেকে লম্বা হতেন  তো হস্তমৈথুন উচ্চতা বৃদ্ধি কমাতে পারেনা

3052 views Answered

আপনার ধারণাটি পুরোপুরিভাবে ভুল।একজন মানুষের উচ্চতা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সাধারণত উচ্চতা বৃদ্ধি হয় গ্রোথ হরমোনের প্রভাবে।মস্তিষ্কের অভ্যন্তরে পিটুইটারি নামক হরমোন নিঃসরণকারী গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের প্রভাবেই সাধারণত উচ্চতা কম বা বেশি হয়ে থাকে। এছাড়া থাইরয়েড হরমোনের অভাব,ভিটামিনের অভাব,পাকস্থালীর বিভিন্ন সমস্যার কারনেও উচ্চতা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। হস্তমৈথুন এর সাথে উচ্চতা কম বা বেশি হওয়ার সম্পর্ক নেই। আপনি পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। আপনি যদি ২৫ বছর কিংবা তার কম বয়সী হয়ে থাকেন তাহলে প্রাকৃতিক নিয়মেই আপনার উচ্চতা বাড়বে। যদি ২৫ বছরের বেশি হন তাহলে উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা নেই।

3052 views Answered

Related Questions

Next steps