আছরের নামাযের সময় কি আল্লাহু আকবার বলতে হয়?
আছরের নামাযের সময় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন সিজদা থেকে উঠার সময় তখন মুসুল্লিদের ও কি আল্লাহু আকবার বলতে হবে??
(ফরজ নামাযে)
2895 views
1 Answers
শধু আছরের নামায নয় যেকোন ফরয নামাযের সময় ইমাম সাহেব যখন সিজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলেন তখন মুসুল্লিদের ও আল্লাহু আকবার বলতে হবে। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইমাম এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকূতে যাবে তোমরাও রুকূতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে তোমরা তখন রব্বানা ওয়া লাকাল হামদ বল; যখন তিনি সাজদাহতে যান তোমরাও সিজদায় যাও; যখন তিনি বসে নামায আদায় করেন তোমরাও সবাই বসে নামায আদায় কর। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬১ হাদিসের মানঃ সহিহ)।
2895 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy