2 Answers
জামাআতে নামায আদায়ের সময় ইমাম রুকু ও সিজদায় যাওয়ার আগে যে আল্লাহু আকবার বলে পেছনে মুসল্লীদের ও তা মুখে নিরবে বলতে হবে। মুসুল্লিদের ও আল্লাহু আকবার বলতে হবে এর রেফারেন্স হলোঃ আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইমাম এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকূতে যাবে তোমরাও রুকূতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে তোমরা তখন রব্বানা ওয়া লাকাল হামদ বল; যখন তিনি সাজদাহতে যান তোমরাও সিজদায় যাও; যখন তিনি বসে নামায আদায় করেন তোমরাও সবাই বসে নামায আদায় কর। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬১ হাদিসের মানঃ সহিহ)।
2933 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy