আমি জীবনে কি করতে পারি?
1 Answers
আপনি কোন ক্লাস পর্যন্ত স্টাডি করেছেন? যেহেতু আপনি ৪ বছর গ্যাপ দিয়েছেন এবং বললেন এখন এইচএসসি তে পড়ার কথা, সেই হিসেবে আমি অনুমান করছি আপনি ৮ম শ্রেণী পর্যন্ত পরেছেন। আপনি জীবনে অনেক কিছুই করতে পারেন ^_^ নিরাস হবেন না,বন্ধু। আপনি ইচ্ছা করলে আনসার হিসেবে জব করতে পারেন, সরকারি বিভিন্ন লো-গ্রেড জব করতে পারেন। কোথাও পিয়ন, ক্লার্ক কিংবা রিসিপসনিস্ট হতে পারেন। কোনো শর্ট কম্পিউটার কোর্স (ডিপ্লোমা না, শুধু কোর্স) করে কোথাও কম্পিউটার অপারেটর হতে পারেন। যদি হাল্কা-পাতলা ইংলিশ জানেন এবং স্মার্টভাবে কথা-বার্তা বলতে পারেন তবে কোনো রেস্টুরেন্ট কিংবা শোরুমে সার্ভার হিসেবে জব করতে পারেন। কোনো এনজিওতে জব করতে পারেন। অথবা কিছু ফান্ডিং যোগার করে নিজেই ছোটো-খাটো ব্যাবসা করতে পারেন। তা হতে পারে কোনো দোকান কিংবা অন্য কোনো বস্তুর ব্যাবসা। আজকাল রাইড শেয়ারিং অ্যাপ এর চাহিদা বাড়ছে। ইচ্ছা করলে গাড়ির ড্রাইভার কিংবা মোটরবাইক রাইডার হতে পারেন। যদি এইজব গুলো ভালো না লাগে তবে বাইরের কোনো দেশে গিয়ে কোনো শ্রমের জব করতে পারেন। জব এই একই শুধু ব্যবধান এই যে বাইরে গেলে এই জব করেই সামান্য বেশি টাকা এবং সম্মান পাবেন মানুষের থেকে। কিন্তু সত্যি কথা এই যে নিষ্ঠার সাথে করা সব কাজই সম্মানজনক। মানুষ বুঝুক বা না বুঝুক, আপনি নিজে জানলেই হবে। এবং কে কি ভাবলো তা বড় কথা নয়, যেকোনো জব করে যদি আপনি সন্তুষ্ট হন তবে সেটাই বড় কথা, কি কি ভাবে তাতে কিছু বদলাবে না। শুভকামনা রইল, আশা করি আপনার জীবনে আপনি আবার ঘুরে দাঁড়াবেন। ^_^
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy