2 Answers

না ।এমন কোন নিয়ম নেই ।

3007 views Answered

ইসলামী শরীয়তে মহিলাদের খাতনা করার বিধান রয়েছে। বিদ্বানগণ খাতনা করার হকুম এর ব্যাপারে তিনটি মতামত পেশ করেছেন। (১) নারী পুরুষ সকলের খাতনা করা ওয়াজিব। (২) উভয়ের জন্য খাতনা করা মুস্তাহাব। (৩) পুরুষের জন্য ওয়াজিব ও নারীর জন্য মুস্তাহাব। ইবনে কুদামা মুগনি গ্রন্থে বলেনঃ খাতনা করা পুরুষের জন্য ওয়াজিব। আর মহিলাদের জন্য সম্মানজনক কাজ। এটা তাদের প্রতি ওয়াজিব নয়। অনেক আলিম এ অভিমত পেশ করেছেন। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, পুরুষাংগের খাতনার স্থান স্ত্রীর খাতনার স্থান অতিক্রম করলে গোসল ওয়াজিব হয়ে যায়। আমি 'আয়িশা' ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছি, অতঃপর আমরা গোসল করেছি। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮ হাদিসের মানঃ সহিহ)। এখানে হাদিসের ﺍﻟﺨﺘﺎﻥ শব্দটি দ্বারা নারী- পুরুষের যৌনাংগের কর্তিত স্থানকে বুঝানো হয়েছে। সুতরাং এ দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, মহিলারা খাতনা করতেন। নারীদের খাতনা করার ব্যাপারে অনেক হাদীস বর্ণিত হয়েছে, তবে একটিও ক্রটিমুক্ত নয়। তন্মধ্যে নারীদের খাতনা করা সম্পর্কে উম্মে আত্বীয়া বর্ণিত হাদীসঃ সুলায়মান ইবন আবদুর রহমান (রহঃ) উম্মু আতীয়া নামক জনৈকা আনসারী থেকে বর্ণিত যে, মদীনাতে একজন মহিলা মেয়েদের খাতনা করতো। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি মেয়েদের লিংগাংগ্র বেশী গভীর করে কাটবে না। কেননা, এটা মেয়েদের শরীরের এমন একটা অংশ, যা পুরুষদের কাছে খুবই প্রিয়। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৫১৮১ হাদিসের মানঃ সহিহ)। অপর বর্ণনায় রয়েছেঃ অর্থাৎ যখন নারীদের খাতনা করবে, তখন একে বারে কেটে শেষ করে দিও না। কেননা এতে চেহারা উজ্জল থাকবে এবং স্বামীর জন্য তা তৃপ্তিদায়ক হবে। এ হাদীস এর সনদ দুর্বল, যদিও আলবানী সিলসিলা সহীহাহ গ্রন্থে হাদীস নং ৭২২ সহীহ বলেছেন। ব্যাপারটি এরূপ হওয়ার ফলে এক দল বলেনঃ এসব হাদীস যঈফ হলেও পুরুষের ন্যায় মহিলাদের খাতনা করা ওয়াজিব। কেননা নারী-পুরুষ উভয়েই শরীয়াতের বিধান পালনে সমধিকারী, যতক্ষণ না বিধানগতভাবে উভয়কে পৃথক করার দলীল বর্ণিত হয়। অথচ এরূপ দলীল বর্ণিত হয় নি। আর অপর একদল বলেনঃ এটা মহিলাদের জন্য মুস্তাহাব ও সম্মানজনক কাজ এটা ওয়াজিব নয়। আর নারী পুরুষের মাঝে পৃথক করার কারণ হলো, পুরুষদের খাতনা করায় অনেক কল্যাণ রয়েছে। এর ফলে সালাতের জন্য পবিত্র হওয়ার যে শর্ত রয়েছে তা রক্ষা পায়। কেননা পুরুষাঙ্গের অগ্রভাগের এ চামড়াটি যদি কাটা না হয়, তাহলে তাতে পেশাব অবশিষ্ট ও জমা হয়ে থাকে। আর মহিলাদের খাতনা করার ফলে তাদের কামভাব হরাস পায়, অথচ এটা পরিপূর্ণ পাওয়াটা স্বাভাবিকতার দাবী। মূলতঃ তাদের কষ্ট দূর করার জন্য খাতনা করা হয় না।

3007 views Answered

Related Questions

Next steps