1 Answers
খাবারের সময় সালাম দেওয়া/নেওয়া যাবে, এটা দোষের কিছু না। আমাদের সমাজে প্রচলিত যে ধারণা রয়েছে যে, 'খাদ্য গ্রহণকারীকে সালাম দেয়া যাবে না' এটির কোনো অস্তিত্ব নেই। তবে যদি কারো মুখের মধ্যে খাবার থাকে, তাহলে তাকে সালাম না দেওয়া ভাল। এ অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান ওয়াজিব নয়। (তরীকুল ইসলাম)
খাবার সময় সালাম দেয়া ও নেয়া বৈধ। রাসূল (সঃ) বলেছেনঃ এক মুসলিম অন্য মুসলিমের প্রতি যে ৬টি শিষ্টাচার রয়েছে, তন্মধ্যে একটি হল - সাক্ষাত হলে সালাম করা।" (নাসাঈ হাদীস নং ১৯৩৮)
শুধু তাই নয়, এমনকি! রাসূল (সঃ) নামাজরত অবস্থাতেও হাতের ইশারায় সালামের উত্তর দিতেন। "হযরত সুহাইব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ (সঃ)-এর সালাতরত অবস্থায় আমি তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে সালাম দিলে তিনি হাতের ইশারায় সালামের জবাব দেন।" (আবু দাঊদ, হাদীস নং ৯২৫)
রাসূল (সঃ) কেবলমাত্র পেশাব-পায়খানার সময় সালামের উত্তর দিতেন না, বরং বের হয়ে উত্তর দিতেন (যদি সেই ব্যক্তি মওজুদ থাকত)। হাদীসে এসেছে - "মুহাজির ইবনে কুনফুয (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) পেশাব করছিলেন, এমতাবস্থায় তিনি তাঁকে সালাম দেন। কিন্তু নবী (সঃ) ওযূ করার পূর্বে সালামের জবাব দেননি, বরং ওযূ করার পর সালামের জবাব দেন। (নাসাঈ, হাদীস নং ৩৮)
জনাব! ইসলামিক গবেষকরা বলেন, খাবারের সময় সালাম দেওয়া নেওয়ার ব্যাপারে ইসলামে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিজ্ঞ মুফতিরা এ বিষয়ে একমত যে, খাবারের সময় সালাম দেওয়া নাজায়েজ কিছু নয়। আমাদের সমাজে এ বিষয়ে যা প্রচলিত আছে, তা সবই ভিত্তিহীন ও বানোয়াট।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy