পিরিয়ড এ সমস্যা?
2 Answers
আপনার বয়স কত,বিবাহিত নাকি অবিবাহিত, আর কত দিন দরে এমন হয় আর অনেক কিছু জানা প্রযেজন। মাসিক ২ দিন আগে বা পরে হলে এইটি কোনো সমস্যা না। মাসিকের সময় হালকা ব্যথা থাকে। তাছাড়া,জরায়ুর সমস্যা , ডিম্বাশয়ে সমস্যা ও রক্তস্রাবের কারণে তলপেট ও কোমরে ব্যথা থাকে তাকে (dysmenorrhoea)বলে বা বাধক বেদনা বলে। এই জন্য আর অনেক কিছু জানা প্রযেজন শুধু ব্যথা জন্য বাধক বেধনা বলা যাবে না,যেহেতু আপনি তেমন কিছু বলেন নাই তাই আপনার মাসিকের সময় যে ব্যথা থাকে সেই ব্যথা হতে পারে, তাই ভালো কোন গাইনী চিকিৎসক পরামর্শ গ্রহন করেন।
আসলে বেশির ভাগ কুমারী মেয়ে বা বিবাহিতা নারীর মাসিকের সময় তলপেটে ব্যথা করে ইহা তেমন সমস্যা নয়।এর জন্য অন্য কোন ঔষধ বা ব্যথা নাশক ঔষধ সেবন করা ঠিক হবে না। যদি ব্যথা তীব্র হয় তাহলে স্বাস্থ্য সেবা ক্লিনিকে যাবেন সেখান থেকে ঔষধ নিয়ে আসবেন। আপাতত তলপেটে হালকা সহনিয় গরম পানি বোতলে ভরে তলপেটে শ্যঁক দিন। বা বালু সহনিয় গরম করে কাপরে নিয়ে তলপেটে শ্যঁক দিন আশা করি ব্যথা কমে যাবে। তবে যোনিতে ইনফেকশন এর কারনেও এই ব্যথা বাড়তে পারে যার জন্য মাসিক কয়েক দিন আগে বা পিছিয়ে যেতে পারে। এর জন্য অতিরিক্ত দুশ্চিন্তা না করে স্বাস্থ্য সেবা ক্লিনিকে যেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy