বিকাশ সংক্রান্ত সমস্যা?
3 Answers
সেন্ড মানি এইটা হলো কারো বিকাশ একাউন্টে টাকা পাঠানোর অপসন
পেমেন্ট এইটা হলো কোন কিছুর মূল্য বা বিল প্রদান করার অপসন
আর ক্যাশ আউট মানে হলো এজেন্টের কাছে টাকা বের করার অপসন
কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করতে পারেন
সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময়। পেমেন্ট সেবার মাধ্যমে, বিকাশ গ্রহণ করে এমন যেকোন মার্চেন্টকে আপনি পেমেন্ট করতে পারেন আপনার বিকাশ একাউন্ট থেকে। এখন আপনি দেশজুড়ে ৪৭,০০০-এর বেশি দোকানে কেনাকাটার পেমেন্ট বিকাশ করতে পারবেন। যদি আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে টাকা তুলতে পারবেন এই সেবার মাধ্যমে। আর আপনি যদি কাউকে পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন। আর যদি এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে ক্যাশ আউট সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি এজেন্ট বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন।
ক্যাশ আউট: আপনি যদি বিকাশ এজেন্ট অর্থাৎ বিকাশ দোকান থেকে টাকা তুলতে চান,তাহলে ক্যাশ অাউট অপশন ব্যবহার করতে হবে।
সেন্ড মানি: অাপনি যদি পারসোনাল বিকাশ নম্বর থেকে পারসোনাল বিকাশ নম্বরে টাকা পাঠাতে চান তাহলে সেন্ড মানি অপশন ব্যবহার করতে হবে। সেন্ড মানি অপশন ব্যবহার করে অাপনি অাপনার মা-বাবা,ভাইবোন,বন্ধু,অাত্মীয়স্বজনের পারসোনাল বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
পেমেন্ট: কোন কিছু ক্রয় করার পর বিকাশে টাকা দিতে চাইলে পেমেন্ট অপশনটি ব্যবহার করতে হয়। অর্থাৎ কোন কিছু ক্রয় করার পর যদি বিকাশে দাম পরিশোধ করার সুযোগ থাকে,তাহলে পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy