2 Answers

২ পরমাণু ডিউটেরিয়াম ও ১ পরমানু অক্সিজেনের সমন্বয়ে যে পানি উৎপন্ন বা প্রস্তুত করা হয় তাকে ভারী পানি বলে। ভারী পানির সংকেত

D2O

2871 views

 দুই পরমানু ভারী হাইড্রোজেন(ডিউটেরিয়াম)  ও এক পরমানু অক্সিজেন মিলে তৈরি হয় Heavy Water বা ভারী পানি । এর সংকেত D₂O। এখানে ভারী হাইড্রোজেন মূলত হাইড্রোজেন এর একটি আইসোটোপ যাতে একটি নিউট্রন বেশি থাকে । আর তাই এটি সাধারণ পানি অপেক্ষা ভারী হয় । ভারী পানি সাধারণ পানি অপেক্ষা শতকরা ১১ ভাগ বেশি ঘন । সাধারণ পানিতে প্রতি টনে প্রায় ১৫০ গ্রাম ভারী পানি থাকে । এর গলনাঙ্ক ৩.৮ ডিগ্রী সেলসিয়াস এবং স্ফুটনাংক ১০১.৪ ডিগ্রী সেলসিয়াস । ভারী পানির ব্যাবহার : ১। ভারী পানি আনবিক চুল্লিতে দ্রতগামী নিওট্রন এর গতি মন্থর করতে ব্যবহৃত হয় । ২। ডিউটরিয়াম উৎপাদনে ব্যবহৃত হয় । ৩। পারমানবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় । এছাড়াও Semi-heavy Water নামে আর ও এক প্রকার পানি আছে যা একটি হাইড্রোজেন , একটি ডিওটেরিয়াম ও অক্সিজেন পরমানু সমন্বয়ে গঠিত ।

2871 views

Related Questions