আমার ভালোবাসা আমাকে অবিশ্বাস করে আর আগের মতো সম্পর্ক রাখতে চাইছে না. কি করে ওর বিশ্বাস ফিরে পাবো?
2 Answers
আপনি তার সম্পর্কে খোজ নিন। এটি জানার চেষ্টা করুন যে সে অন্য কোনো রিলেশনশিপে জড়িত আছে কিনা। যদি সে অন্য কারোর কাছে গিয়ে সুখি থাকে তাহলে আপনার ভাগ্যকে মেনে নেয়া উচিৎ। আর যদি সে এমন কোনো রিলেশনশিপ এ না থাকেন,তাহলে আপনি এটা জানার চেষ্টা করুন যে সে কেন আপনার সাথে এমনটি করছে। আপনি কারণ গুলি খুজে বার করুন যেগুলির জন্য সে আপনার কাছ থেকে সরে আসতে চাইছে। কারণ খুজে নিজেকে তার মনের মত করে গড়ূন। তাকে সময় দিন। তার ভাল লাগা খারাপ লাগা গুলি বোঝার চেষ্টা করুন।আপনি তার মানসিকতা বোঝার চেষ্টা করুন। আপনি সামনাসামনি তার সাথে দেখা করুন এবং ব্যাপারটি নিয়ে বিস্তারিত কথা বলুন,দেখুন সে কি বলতে চাচ্ছে।
আপনার পুরো গল্পটা আমি সময় নিয়ে পড়লাম এবং যতটা সম্ভব বোঝার চেষ্টা করেছি। একটি ভালবাসার সম্পর্ক শুরু থেকে শেষ পর্যন্ত এমন হাজারো বাস্তব মানুষের ভালবাসার গল্প দেখেছি এবং অভিজ্ঞতা লাভ করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বলছি আপনার পরবর্তী জীবনে সুখী হওয়ার জন্য বা সুন্দর একটি জীবন যাপনের জন্য এই X friend টা কে বিসর্জন দিতে হবে। জীবনে ভালো কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় যেমন এটা। আপাতোতো দৃষ্টিতে আমার উপদেশ মন্দ/ অপছন্দ হলেও যদি তাকে বিয়ে করেন তারপর বিবাহিত জীবনের পরে ঠিকই এক সময় মনে হবে যে এই উপদেশটাই সঠিক ছিলো। আপনি এখন ভালবাসায় অন্ধ হয়ে আছেন যা স্বাভাবিক, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আপনি যেটা করতে যাচ্ছেন সেটাই করতে চাইতো। আমি ভবিষ্যৎ এর কথা ভেবে এই উপদেশটি আপনাকে দিলাম, আপাতোতো দৃষ্টিতে বিবাহের পূর্বে কোনো সমস্যা নেই।