2 Answers
পারবে তবে পুরুষ রুপা ব্যবহার করলে পাঁচ মাশা (৪.৮৬ গ্রাম) থেকে কম হতে হবে। বিস্তারিত এখানে দেখুন।
হাদিসে রুপার অলিংকার পরার অনুমতি দিলেও তা ততটা গুরুত্ব বহন করে না। হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা (রা) তার পিতা থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (স) এর কাছে এক লোক আগমন করল, যার হাতে ছিল একটি লোহার আংটি। তখন রসূল (স) বললেন, তোমার হাতে দোজখিদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন ওই লোকটি আবার এলো, তখন তার হাতে ছিল পিতলের আংটি। তখন রসূল (স) বললেন, আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি, তখন সে তা ফেলে দিল এবং বলল, ইয়া রসূলুল্লাহ তাহলে আংটি কোন্ বস্তু দ্বারা তৈরি করব? তখন রসূল (স) বললেন, রুপার আংটি তৈরি করো, আর তা যেন সাড়ে চার মা’শা হতে কম হয় (নাসাঈ)। হজরত ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, রসূল (স) একটি রুপার আংটি তৈরি করেছিলেন, এটা তার হাতে ছিল, তারপর আবু বকর (রা) খলিফা নির্বাচিত হওয়ার পর তার হাতে ছিল। তারপর ওমর (রা) এর হাতে, তারপর ওসমান (রা) এর হাতে ছিল। তারপর তার হাত থেকে মদিনার ‘আরিস’ নামক কূপে পড়ে যায়, তা আর পাওয়া যায়নি। আংটির ওপর ‘মুহাম্মাদুর রসূলুল্লাহ’ খোদিত ছিল (বোখারি)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy