নোরিক্স 1 খাওয়া এবং অনিয়মিত মাসিক?
আমার স্ত্রীর মাসিক সাধারণত মাসের প্রথম সপ্তাহে হয়ে থাকে। গত ৫/৬ তারিখের দিকে আমাদের মিলন হয় কোন প্রটেকশন ছাড়া। যতদূর আমি মনে করি স্পার্ম ভেতরে প্রবেশ করেনি। তার আগেই আমি বের করে ফেলেছিলাম। কিন্তু সময়টা একদম খুবই কাছাকাছি হওয়ায় আমাদের সন্দেহ হয়। তাই সে একটি নোরিক্স 1 ট্যাবলেট সেবন করে ৬ ঘন্টা পর। কিন্তু এরপর থেকে আজকে ১২ তারিখ হয়ে যাচ্ছে তার মাসিক হচ্ছেনা। দয়া করে জানাবেন সম্ভাব্য কারণ গুলো।ধন্যবাদ।
3574 views
1 Answers
সঠিক সময়ে ইমার্জেন্সি পিল সেবনের কারনে প্রেগন্যান্ট হওয়ার কোন। সম্ভাবনা নেই। অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে।কেনো না ইমার্জেন্সি নোরিক্স পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে পরবর্তীতে মাসিকের সময় পিছিয়ে যায়। এছাড়াও মাসিক অনিয়মিত ভাবে হতে থাকে। তাই অপেক্ষা করুন মাসিক হবে।
3574 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy