1 Answers
হযরত ঈসা (আঃ)-এর অনুসারী ও সাহায্যকারী সহচরদেরকে 'হাওয়ারী' বলা হয়।
আবার কেউ কেউ বলেছেনঃ হাওয়ারী (حواري) শব্দের অর্থ ধোপা। হযরত ঈসা (আঃ)-এর বিশেষ অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন, আর পরে তারা ঐ নামেই পরিচিত হন।
এককথায়, রাসূল (সঃ)-এর সাথীদেরকে যেমন 'সাহাবী' বলা হয়, ঠিক তেমনিভাবে হযরত ঈসা (আঃ)-এর বিশেষ বা খাঁটি অনুসারীদেরকে 'হাওয়ারী' বলা হয়।
হাওয়ারীদের কথা পবিত্র কুরআনে এরশাদ হয়েছে। আল্লাহ তায়ালা বলেনঃ "আর যখন আমি হাওয়ারীগণকে এ আদেশ দিয়েছিলাম যে, আমার প্রতি তোমরা ঈমান আন ও আমার রাসূলের প্রতি। তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অবশ্যই মুসলিম।" (সুরা মায়িদাহ, আয়াত নং ১১১)
3005 views
Answered