পায়ের উরু থেকে গোড়ালি পর্যন্ত ব্যাথা?
প্রায় ৬ মাস যাবত আমার পায়ের উরু থেকে গোড়ালি পর্যন্ত ব্যাথা পাচ্ছি। প্রথমে ব্যাথা কম ছিল তাই গুরুত্ব দেই নি। শুরু তে আমি অনেক্ষন বসে/শুয়ে থাকার পর হাটতে শুরু করলে ব্যাথা অনুভব হত কিন্তু ৫/৭ মিনিট পর ঠিক হয়ে যেত৷ এর পরে আমি Tonic ডাক্তার এর সাথে কথা বলি ওনারা আমাকে Neuro -B ও Tilkotil 20 mg দেন। আমি প্রায় ১ সপ্তাহ এগুলু খেয়েছি Neuro-B এখন ও খাচ্ছি। এগুলো খাওয়ার পর ব্যথা অনেক টা কমে গিয়েছিল কিন্তু এখন আবার ব্যাথা হচ্ছে এবং Tilkotil এ ও কাজ হচ্ছে না। এখন হাটলে অনেক বেশি ব্যাথা করে এবং যত সময় ই হাটি ব্যথা থাকে, আগের মত ৫/৭ মিনিট হাটলে ব্যাথা কমে যায় না। উল্লেখ্য আমি পায়ে কখন ও ব্যাথা পাইনি। ব্যাথা টা উরুতে বেশি হয় এবং হাড়ে ব্যাথা অনুভুত হয়।
1 Answers
চিকিৎসক এর পরামর্শ ব্যতীত আপনাকে কোনো মেডিসিনের নাম বলতে পারছিনা। আপনি হাড়ের ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করুন।যদি আপনার প্ল্যানটার ফেসাইটিস থাকে তাহলে মেডিসিন বা থেরাপির মাধ্যমে ভাল করা সম্ভব।অনেকসময় হাটু বা কোমরের কোন সমস্যার কারণেও এটি হতে পারে।আপনি আপনার ব্যথাযুক্ত স্থানগুলিতে বরফ থেরাপি করুন। একটি বোতল বা ব্যাগে বরফ নিয়ে ১০মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন। ভাল অনুভব করবেন এতে।এছাড়া আক্রান্ত স্থানে নারিকেল তেল সামান্য গরম করে মালিশ করলে উপকার পাওয়া যায়।আরো অনেক প্রাকৃতিক নিয়ম আছে। তবে এগুলি রোগ নির্মুল করার জন্য নয়। তাই আপনি অবশ্যই একজন ভাল হাড়ের ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শে মেডিসিন সেবন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy