ভাই আমাকে বাচান আমি ত শেষ?
3 Answers
লোকে কি বলল তা দিয়ে কিছু যায় আসেনা। লোকে যাই বলুক না কেন তা ভাববার বিষয় নয়। সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তষ্ট থাকুন। তাছাড়া এটা অনেকাংশে নির্ভর করে জেনেটিক্সের উপর। আপনার বাবার উচ্চতা ৫ ফুট ৮.৫ ইঞ্চি এবং আপনার মায়ের উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। এক্ষেত্রে আপনার উচ্চতা ৫.৫ ফুট হওয়াটা স্বাভাবিক। সন্তান একেবারে বাবার উচ্চতাও পেতে পারে আবার একেবারে মায়ের উচ্চতাও পেতে পারে আবার বংশের অন্য কারোর উচ্চতাও পেতে পারে। তাই আপনি যে আপনার মায়ের উচ্চতার কাছাকাছি হননি তাই চিন্তা করুন আর সন্তষ্ট থাকুন। আপনার বয়স যেহেতু ১৯ বছর, তাই আপনার উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে। ৫.৫ ফুট উচ্চতার মানুষ বাংলাদেশে উঁচু মানুষ হিসেবে পরিচিত। তাই এ নিয়ে অহেতুক চিন্তা-ভাবনা বাদ দিন। এর জন্য আপনি রিং এ ঝোলার ব্যায়াম করতে পারেন। পাশাপাশি সূষম খাদ্য খান। আশা করা যায় কিছুটা হলেও উচ্চতা বৃদ্ধি পেতে পারে।
এভাবে লম্বা হওয়া যায়না।এটা খুব কঠিন।আপনি ঝুলে থাকা বা চিন আপের ব্যয়াম করতে পারেন।বেশি করে ডিম দুধ খান।আপনি তো ভালোই লম্বা আছেন।বাবার থেকে ওই তিন ইঞ্চি কম আপনি।এটি বড় ব্যাপার নয়।আপনার পচিশ বছর বয়স পর্যন্ত লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই এসব চালিয়ে যান।লোকেরা এসব উল্টাপাল্টা কথা বললে সেগুলো শুনবেননা।কান দিবেননা।বলবেন আমি ভালোই লম্বা আছি।বাবার বয়স বেশি লম্বাও বেশি।
আপনি নিম্নোক্ত কিছু কাজ করতে পারেন। আশা করি উপকৃত হতে পারেন -
- আপনি দুগ্ধজাত খাবার,মাছ, মাংস, এমনকি সবজিতেও ফসফরাস আছে এগুলো গ্রহণ করুন। আয়রন পাওয়া যায় খেজুর, ডিমের কুসম, কলিজা, ম্যাগনেসিয়াম আছে আপেল, জাম্বুরা, ডুমুর, লেবু ইত্যাদিতে। জিন্ক পাওয়া যায় ডিম, সূর্যমূখীর বীচিতে। এগুলো নিয়মিত খান।
- দুধ পান আপনাকে লম্বা হওয়ায় অনেক সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীররের হাড় এর বৃদ্ধি ঘটায়, দুধ পান এর বিকল্প নেই।
- আমার মনে হয় ব্যায়ামের বিকল্প কিছু হতে পারে না। উচ্চতা বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম করুন। যদি ব্যায়াম করতে খুব বেশী আলসেমী করেন তাহলে অন্তত প্রতিদিন হাঁটুন।
- কমপক্ষে ৮ ঘন্টা ঘমানো । এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায়।
- মেরুদন্ড সোজা রেখে হাটুন, বসুন। ঘুমানোর সময়ও ঘাড় সোজা রেখে ঘুমানোর চেষ্টা করুন।
- নিয়মত এই ব্যায়ামটি অবশ্যই করবেন। ১০ সেকেন্ড করে করে ঝুলে থাকুন। এভাবে প্রতিদিন অন্তত ২০ মিনিট করুন।
- বাই-সাইকেল চালান। এতে আপনার লম্বা হওয়ার পথ সুগম হবে।
- মদ্যপান বা এই জাতীয় বস্তু থেকে দূরে থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy