ফরয গোসল সম্পর্কিত?

অনেক জায়গায় আছে ফরয গোসলের সময় মাথায় তিন আজলা পানি দিতে হবে।কিন্তু আমি এটা না করে কী সমস্ত শরীর এবং মাথায় ঝর্ণা দিয়ে ভালভাবে পরিষ্কার করতে পারবো?এতে কী ফরয গোসল শুদ্ধ হবে?নাকি তিন মগ পানিই মাথার উপর ঢালতে হবে ফরয গোসল শুদ্ধ হওয়ার জন্য?       
2944 views

2 Answers

তিন আজলা পানি শুধু একটা পরিমাণ, এটা আবশ্যকীয় কিছু নয়, আবশ্যক হল ভালোভাবে গোসল করা, যাতে প্রতিটি চুলের গোড়ায় পানি পৌছে, আপনার বর্ণনা অনুযায়ি ফরয গোসল শুদ্ধ হয়ে যাবে।

2944 views Answered

মাথা এবং অন্যান্য অঙ্গে তিনবার করে পানি ঢেলে দেয়া মুস্তাহাব। কিন্তু আপনি এটা না করেও সমস্ত শরীর এবং মাথায় ঝর্ণা দিয়ে ভালভাবে পরিষ্কার করতে পারবেন তবে মুস্তাহাব 'রাসুল (সাঃ) এর সুন্নত' আদায় হবে না। আবূ জাফার (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে জাবির (রাঃ) বলেছেন, আমার নিকট তোমার চাচাত ভাই অর্থাৎ হাসান ইবনু মুহাম্মাদ ইবনু হানাফিয়াহ আগমন করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, জানাবাতের গোসল কীভাবে করতে হয়? আমি বললাম, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আজলা পানি নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন। অতঃপর নিজের সারা দেহে পানি বহিয়ে দিতেন। তখন হাসান আমাকে বললেন, আমার মাথার চুল খুব বেশি। আমি তাঁকে বললাম, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল তোমার চেয়ে অধিক ছিল। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ২৫৬ হাদিসের মানঃ সহিহ) জনাব! তিন মগ পানিই মাথার উপর ঢালতে হবে ফরজ গোসল শুদ্ধ হওয়ার জন্য কথাটা এমন নয়। তবে প্রথমে কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর মাথায় তিন আজলা পানি দিয়ে নিজের সারা দেহে ভালভাবে পানি ঢেলে দিয়ে পবিত্রতা অর্জন করাই হচ্ছে মুল কথা। উক্ত নিয়মে গোসল করলে এতে, মুস্তাহাব, সুন্নত, ফরজ সব-ই আদায় হবে। এবং গোসলেরও পবিত্রতার পূর্নতা পাবে।

2944 views Answered

Related Questions

Next steps